কার্শিয়াঙে হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ বধূ

৩৬৫ দিন। হানিমুনে পাহাড়ের বুকে বনফায়ারে সামনে বসে মর্মান্তিক পরিণতি নববধূর! বনফায়ারের আগুনে আচঁ বাড়াতে গিয়ে আগুনের কবলে অগ্নিদগ্ধ মহিলা। লেলিহান শিখার গ্রাসে নববধূর শরীরের ষাট শতাংশ অগ্নিদগ্ধ। গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নববধূ। আহত স্বামীও। বিবাহের পরই মধুচন্দ্রিমায় স্বপ্নের পাহাড় ট্রিপে কার্শিয়াঙ-এর সিটঙ-এ বেড়াতে গিয়েছিলেন চোপড়ার নব দম্পতি। নিরালায় পাহাড়ের বুকে হানিমুনে তাড়িয়ে রোমাঞ্চকর বনফায়ারের আমেজে বুঁদ হয়েছিলেন সদ্য বিবাহিত দম্পতি যুগলে। নিরিবিলি কাশিয়াঙ-এর সিটঙ-এ পছন্দের হোমস্টেতে উঠেছিলেন নবদম্পত্তি। এত দূর সব ঠিক ছিল! তবে ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দিনশেষ নিরালা হোমস্টের পর্যটকদের বিকেল গড়াতেই বিনোদনের সম্বল বনফায়ার! বনফায়ারের সামনে বসে রোমাঞ্চকর বিনোদন উপভোগ করছিলেন এই পর্যটক নব দম্পতিও। বনফায়ারের আচঁ থিতু হয়ে আসে, এক যুবক কর্মী তাতে দাহ্য তরল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করতেই ঘটে যায় ভয়ংকর বিপত্তি! আগুনের কবলে চলে আসে বনফায়ারের কাছে বসে থাকা নববধূ। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে গোটা শরীরে আগুন ছড়িয়ে পড়ে নববধূর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আগুনের কবলে চলে আসে স্বামীও।

Scroll to Top