৩৬৫ দিন।সুমন আদক।পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে শুরু হল পূর্ব রেলের ‘স্বচ্ছতা হি সেবা-২০২৬’ অভিযান। এদিন কর্মসূচির সূচনা করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। এদিন সাফাই মিত্রদের PPE কিট বিতরণের পাশাপাশি ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা গড়তে পথনাটিকারও আয়োজন করা হয়। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। এবারের মূল ভাবনা ‘স্বচ্ছতায় সহভাগ; স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’। বর্জ্য পৃথকীকরণ, পরিচ্ছন্নতা এবং সাফাই কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে পূর্ব রেলের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।
হাওড়া স্টেশনে শুরু ‘স্বচ্ছতা হি সেবা-২০২৬’অভিযান




