৩৬৫ দিন। দিল্লির প্রাক্তন মুখ্যসচিব রাকেশ মেহতার (৭৪)-দেহ উদ্ধার হয়েছে তাঁর নয়ডার আবাসন থেকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে।গত ৬ সেপ্টেম্বর মৃতদেহটি মেলে। জানা গিয়েছে, দেহের সামনে থেকে উদ্ধার হওয়া চিঠিতে আত্মহত্যার কারণ হিসেবে লেখা রয়েছে, শারীরিক ও মানসিক কারণেই এই সিদ্ধান্ত।১৯৭৫-এর ব্যাচের আইএএস আধিকারিক রাকেশ যখন মুখ্যসচিব, তখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। ২০০৭ সাল থেকে তিন বছর মুখ্যসচিবের পদ সামলেছেন তিনি। ২০১০ সালে তিনি মুখ্যসচিব থাকাকালীন সময়েই দিল্লিতে আয়োজিত হয়েছিল কমনওয়েল্থ গেমস। তাঁর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে উল্লেখ যোগ্য নাগরিকেদের জন্য পরিকাঠামো, বিদ্যুৎ ও পরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন করা। মুখ্যসচিবের পদ ছাড়াও বিভিন্ন সময়ে দিল্লি পুরসভার কমিশনার-সহ একাধিক পদের দায়িত্বও সামলেছেন তিনি।



