নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন ৬ অক্টবর আর ভোট গণনা ৯ অক্টবর

৩৬৫ দিন। আসন্ন নন্দীগ্রামের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করল জেলা প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলাশাসকের দফতরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। বৈঠকে নির্বাচনের নিয়মকানুন, আচরণবিধি এবং ভোট পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের বৈঠকে জেলাশাসক ও বিরোধী-সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রশাসনের আধিকারিকরা।
বৈঠকে মূলত নির্বাচনী আচরণবিধি মেনে চলা, ভোটের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনকে কোনওরকম প্রভাবমুক্ত রেখে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলির ভূমিকা এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে জেলাশাসক সাংবাদিক বৈঠক করে নির্বাচনের নিয়মাবলী ও প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি জানান, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন জেলাশাসক।

Scroll to Top