সামনেই পুজোর মরশুম মাটির দামে সমস্যায় মৃৎশিল্পী

৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জী। চাহিদা বৃদ্ধি পাচ্ছে মাটির পুজোর উপকরনের সামনেই পুজো। কিন্তূ সমস্যা সৃষ্টি হয়েছে মৃৎ শিল্পীদের। সেই সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন মৃৎশিল্পীরা বুজতে পারছেন না। কারণ মাটির দাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে বেড়েছে জ্বালানি খরচ সেই সঙ্গে খামখেয়ালি বৃষ্টিতে তারা সমস্যায় জর্জরিত। সেই সঙ্গে দুটো পয়সা লাভের আশা করতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। মৃৎব্যবসায়ী থেকে মৃৎকর্মীরা বলেন এই বছর মাটির দাম বৃদ্ধি হয়েছে সেই সঙ্গে খড়ি মানে জ্বালানি কাঠ এর দাম বৃদ্ধি হয়েছে সেই সঙ্গে যুক্ত হয়েছে খামখেয়ালি বৃষ্টি । বাপ ঠাকুরদার আমল থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতেও পারছেন না। পাশাপাশি সরকারি সাহায্য নেই। পুজোর উপকরন তৈরি করে লাভ সেই ভাবে হচ্ছে না। এক দাম রয়ে গেছে তাদের তৈরি মাটির পুজোর উপকরন কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যায় তেমনি স্থানীয় বাজারে বিক্রি হয় সারা বছর কম বেশি বিক্রি হলেও পুজোর সময় চাহিদা হলেও দাম বৃদ্ধি করা যায় না।

Scroll to Top