নিয়ম মেনে হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইসি মিটিং
আপত্তি জানিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি লিখলেন শৈক্ষিক মহাসঙ্ঘ

৩৬৫ দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সব পক্ষের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে হয় এই কর্মসমিতির বৈঠক। ছাত্র সংগঠনের সদস্যদের কাছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়। এবার সেই কর্মসমিতির বৈঠক নিয়ে আপত্তি তুলল সঙ্ঘ ঘনিষ্ঠ অধ্যাপক সংগঠন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের পক্ষ থেকে  আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, কর্মসমিতির বৈঠক কোনও ভাবেই আইন অনুযায়ী করা হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে এই চিঠি পাঠিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

 

Scroll to Top