৩৬৫ দিন।শুক্রবার একটি অনভিপ্রেত দুঘর্টনা ঘটে রবীন্দ্র সরোবরে। লেক ফ্রেডস ক্লাবের এক সাঁতারুর ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ বা জলের নীচে শ্বাস ধরে রাখার সময় বিপত্তি হয়। সহযোগী সাঁতারু ও ট্রেনার তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া না করতে দেখে দেখে তৎপর হন। নিস্তেজ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাকুরিয়া র ১৬ বছরের কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। চিকিৎসকরা সরিত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে চেতনা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েন ১৯ বছরের আরও এক প্রশিক্ষণ নেওয়া সাঁতারু। কেন তাঁদের দক্ষ সাঁতারু এই ধরনের দুর্ঘটনার শিকার হল তা বুঝে উঠতে পারছে না লেক ফ্রেন্ড ক্লাব কর্তৃপক্ষ। পুলিশ ক্লাব বন্ধ করে দেওয়ায় এখন দুঘর্টনার কারণ অনুসন্ধান করা যাচ্ছে না বলে লেক ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি প্রবীর ব্যানার্জি জানিয়েছেন।
‘৪ ফুট ৬ ইঞ্চির গভীর জলে কিভাবে ৫ ফুট ৭ ইঞ্চির কিশোর ডুবে যেতে পারে?
‘রহস্যময় মৃত্যুকাণ্ডে ধোঁয়াশা
শুক্রবার ৪টে ৪৫ মিনিট থেকে ৫ টা নাগাদ পুলে নামে সাঁতারু সরিত ঘোষ। দীর্ঘ দিন ধরে এই সাঁতারু এই ধরনের এক্সারসাইজে অভ্যস্ত।তার সঙ্গে আরও ৮-৯জন সাঁতারু জলে ছিলেন, ছিলেন প্রশিক্ষকরাও। তাঁরা সদাসর্বদা এইধরনের সাঁতারুদের নজর রাখেন। এক্ষেত্রেও প্রশিক্ষকরা সবাইকে নজরে রেখেছিলেন বলে জানান।প্রশ্ন ,৪ ফুট ৬ ইঞ্চির গভীর জলে কিভাবে ৫ফুট ৭ ইঞ্চির সাঁতারু ডুবে যেতে পারে? এই রহস্যময় মৃত্যুকাণ্ডের গভীরে গিয়ে অনুসন্ধান করতে চায় লেক ফ্রেন্ডস ক্লাবের কর্তারা । সংস্থার সেক্রেটারি প্রবীর ব্যানার্জি বলেন, কিভাবে এই ঘটনা ঘটল, তা তাঁদের বোধগম্য হচ্ছে না। যেহেতু এখন পুলিশ লেক ফ্রেন্ডস ক্লাব বন্ধ করে দিয়েছে,তাই লোকেট করা যাচ্ছে না।ক্লাব খুললেন পরিস্থিতি যাচাই করা সম্ভব হবে । আমরা পুলিশ প্রশাসনের গাইডলাইন মেনে চলতে চাই। প্রয়োজনে আরও নজরদারি বাড়ানোর পথে যেতে চাই।এই ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে সবরকমের ব্যবস্থা রাখার চেষ্টা করবো।লেক ফ্রেন্ডস ক্লাবের কর্তাদের ইতিবাচক মনোভাবে সন্তুষ্ট অন্যান্য সাঁতারুরা।বরাবরই লেক ফ্রেন্ডস ক্লাবের তরফে আন্ডার ওয়াটার ড্রিলিংয়ের সময় বাড়তি ট্রেনার রাখা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। উঠতি সাঁতারু থেকে সিজনাল সুইমার সবার জন্য সেফটি প্রোটোকল মেনে পর্যাপ্ত নিরাপত্তা নজরদারি থাকে।এই ধারাবাহিক কাজে সমস্ত ট্রেনারদের সংবেদনশীল হওয়ার নির্দেশ দেওয়া থাকে।কথায় বলে সাবধানের মার নেই।তবু ও এর মাঝে কেন এই পরিণতি হল তরতাজা কিশোরের তার অনুসন্ধান জোরদার করতে ইচ্ছুক লেক ফ্রেন্ডস ক্লাবের কর্তারা।যাতে আগামী দিনে এই ধরণের ঘটনা এড়ানো যায়। কর্তৃপক্ষের ভূমিকায় অন্যান্য সাঁতারুরা সন্তুষ্ট।সম্ভাবনাময় সাঁতারুর অকালমৃত্যুর কারণ কী তার কিনারায় নেমেছে লেক থানার পুলিশ। তদন্তকারীদের কাছে বড় ভরসা সিসিটিভি। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এগোতে চায়। যেভাবে প্রাকটিসের সময় সরিত নিস্তেজ হয়ে পড়ে,তারপর রবীন্দ্র সদনের শ্রী শ্রী অ্যাকাডেমির এই পড়ুয়ার মৃত্যু হয়েছে, তাতে উদ্বিগ্ন তার পরিবার। পরিবারের আর্জি মেনে পুলিশ তদন্তে তৎপর হয়েছে।লেক ফ্রেন্ডস ক্লাবের কর্তারা পুলিশকে সবরকম সহযোগিতা করতে চায়। প্রশাসনের নির্দেশিকা মেনে তারা এই ক্লাবের সার্বিক পরিকাঠামোর আরও উন্নতি করতে আগ্রহী।
রবীন্দ্র সরোবরে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজের সময় দুঘর্টনা
মৃত্যু ১৬ বছরের সাঁতারুর,
- khabar365din
- September 6, 2026
- 1:51 pm
- No Comments






