প্লাবিত উদয়নারায়নপুর ও আমতা ২ ব্লকের পরিস্থিতির উন্নতি

৩৬৫ দিন।পাপ্পা গুহ। উলুবেড়িয়া। ডিভিসির ছাড়া জলে বৃহস্পতিবার রাত থেকেই প্লাবিত হয়েছিল হাওড়া জেলার উদয়নারায়নপুর ও আমতা ২ ব্লকের একাংশ। যদিও ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় নতুন করে পরিস্থিতির অবনতি হয়নি। শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গার জল নামতে শুরু করে। রাস্তাঘাট থেকে জল নেমে যাওয়ায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। তবুও এখনোও অনেক জায়গা থেকে জল না নামায় সেই সব জায়গার মানুষ এখনো ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসন সূত্রে খবর উদয়নারায়নপুরে ৫ টি ত্রাণ শিবির এবং আমতা ২ নং ব্লকে ২ টি ত্রাণ শিবিরে মানুষজন আশ্রয় নিয়ে আছেন। তাদের প্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। অন্যদিকে শনিবার উদয়নারায়নপুরের পরিস্থিতি ঘুরে দেখেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা।  এদিন আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ত্রাণ শিবির গুলিতে এখনো মানুষজন আছে। তাদের প্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এছাড়াও জলমগ্ন এলাকাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রশাসন সবদিকে নজর রাখছে। প্রসঙ্গত গত কয়েকদিন ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে দামোদর ও মুন্ডেশ্বরী নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পায়। বৃহস্পতিবার রাত থেকে দামোদরের বাঁধ টপকে বিভিন্ন জায়গায় জল ঢুকতে শুরু করে। শুক্রবার সকালে উদয়নারায়ণপুরের ৩ টি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত হয়ে যায়। অপরদিকে আমতা ২ ব্লকের দীপাঞ্চলের ও একাধিক গ্রাম প্লাবিত হয়। তবে একদিনের মধ্যে জল নেমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন মানুষেরা।

Scroll to Top