শিশুকে অপহরণের অভিযোগে এনকাউন্টার গ্রেটার নয়ডায়

৩৬৫ দিন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে খুঁজে বার করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিকের দাবি, অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময়েই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শিশুটি নিখোঁজ হয়ে যায়। মধ্য নয়ডার ইকোটেক ৩ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার স্বতন্ত্রকুমার সিংহ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পাঁচটি দল গঠন করে তল্লাশি শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং বেশ কয়েকটি সূত্র মারফত অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, শিশুটিকে খুনের পর একটি বস্তায় করে নিয়ে যেতে দেখা গিয়েছে অভিযুক্তকে। শনিবার অভিযুক্তের হদিস পায় পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হয়। ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। দাবি, সেই সময় এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি চালান বলে দাবি। পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। এই ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

Scroll to Top