রাজ্যের সমস্ত গ্রন্থাগার গুলিকে আধুনিকীকরণের সিধান্ত সরকারের

৩৬৫ দিন। সৌমেন্দু দে, বীরভূম।রাজ্যের সমস্ত গ্রন্থাগার কে আধুনিকীকরণ করা হবে, নবীন প্রজন্ম কে গ্রন্থাগার মুখ করতে নেওয়া হবে একাধিক পদক্ষেপ জানালেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। নতুন সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে  গ্রন্থাগার গুলো ডিজিটালাইজেশন করা হবে। আপাতত ৫০০ গ্রন্থাগার কে এই আওতায় আনা হবে। এই অর্থ বর্ষেই ডিজিটালাইজেশন এর কাজ শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।  ডিজিটালাইজেশন করার ফলে গ্রন্থাগারে আসা পাঠকরা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জেনে নিতে পারবেন গ্রন্থাগারে কোন বই কোথায় রয়েছে। প্রবীণ মানুষরা শারীরিক কারণে হয়তো গ্রন্থাগারে আসতে পারছেন না তারা বাড়িতে বসেই নিজের মোবাইলে গ্রন্থাগারের যাবতীয় বই পড়তে  পারবেন। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে গ্রন্থাগার গুলোকে যদি ডিজিটালাইজেশন করা না হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা। সিউড়ি শহরের অন্যতম প্রাচীন বিবেকানন্দ গ্রন্থাগার যেখানে বহু মূল্যবান প্রাচীন পুস্তক সংগ্রহে রয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় পাঠকদের জন্য। পাশাপাশি প্রচুর প্রবীণ পাঠকদের আজকের অনুষ্ঠানে দেখে বোঝা গেল বই পড়ার আগ্রহ এখনো নষ্ট হয়নি। নবীন প্রজন্ম এবং শিশুদেরকে মোবাইল থেকে আসক্তি মুক্ত করতে হলে তার বিকল্প গ্রন্থাগার এবং পুস্তক।

Scroll to Top