৩৬৫ দিন।পশ্চিম মেদিনীপুর।দাসপুরে বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের চক চাঁইপাট গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে দাসপুর থানার দাসপুর সুই নম্বর ব্লকের চোখ চাঁ ইপাট গ্রামের কুড়ি বছর বয়সী যুবক বিশ্বনাথ মাঝি সোমবার রাত্রি এগারোটা নাগাদ যখন বাড়ির মধ্যে ঘুমোতে গিয়েছিল সেই সময় তার আঙ্গুলে কিছু একটা কামড় দেয়। তার পরিবারের লোকেরা তাকে সোমবার রাত্রি ১১টা ৪৫ মিনিট নাগাদ দাসপুর থানার সোনাখালি গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। তবে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। কিন্তু চিকিৎসকদের অনুমান বিষধর কালাচ সাপের কামড়ে ওই যুবকের সম্ভবত মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃতদেহটি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে মৃতদেহের ময়না তদন্তে রিপোর্ট আসার পর সঠিকভাবে জানা যাবে ঠিক কি কারনে ওই তরতাজ যুবকের মৃত্যু হয়েছে।





