শান্তিপুর কলেজে তামাক মুক্ত কলেজ গড়ে তোলার ডাক

খবর ৩৬৫।নদীয়া: নদীয়া জেলায় শান্তিপুর কলেজ অঙ্গীকার করল সম্পূর্ণ  তামাকমুক্ত কলেজ গড়ে তোলার জন্য। টোবাকো কন্ট্রোল নদিয়া জেলা স্বাস্থ্য ভবনের দুই প্রতিনিধি সোমবার শান্তিপুর কলেজে প্রধান অধ্যক্ষ ডঃ সঞ্জীব কুমার পাকিরার সাথে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হন। যদিও প্রিন্সিপাল জানান এর আগেই শান্তিপুর কলেজকে তারা সম্পূর্ণ তামাক বর্জিত করে গড়ে তুলেছিলেন। এ বিষয়ে যেমন ছাত্র-ছাত্রীদেরকে পাশে পেয়েছিলেন ঠিক তেমনই এন এস এস ডিপার্টমেন্ট অত্যন্ত আগ্রহের সাথে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সেমিনারের মাধ্যমে  সার্টিফিকেট পেয়েছে। তবে এবার জেলা প্রশাসনের নির্দেশে যেটা বাড়তি উদ্যোগ নেওয়া কলেজ ক্যাম্পাসের ১০০ মিটারের মধ্যে কোন তামাক জাতীয় নেশা দ্রব্য বিক্রি করা যাবে না এই মর্মে কলেজ সন্নিহিত বেশ কিছু দোকানদারদের সচেতন করা হয়।

শান্তিপুর কলেজ

জেলা থেকে আগত দুই প্রতিনিধিরা জানাচ্ছেন শান্তিপুর কলেজের বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেছেন এমনকি শৌচাগারেও কোথাও নেশা জাতীয় সামগ্রী মেলেনি একপ্রকার খবর না দিয়ে সারপ্রাইজিং এই ভিজিটে। এছাড়াও কলেজের বিভিন্ন প্রান্তে বড় বড় সাইনবোর্ড লাগানো রয়েছে । তবে জেলা প্রতিযোগীরা জানিয়ে দেন ছাত্রছাত্রীরা যদি কোন কারনে হয়ে থাকে তাহলেও তার নাম পরিচয় গোপন রেখে নেশা মুক্তি করানো সম্ভব হবে। আজ শান্তিপুর কলেজের ব্যাপক উপস্থিতি থাকা ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল যথেষ্ট। তারা মনোযোগী হয়ে সমগ্র বিষয়টি শুনে অঙ্গীকারবদ্ধ হয় ।

 

Scroll to Top