৩৬৫ দিন।পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইতালির জানিক সিনার হাঁটুর চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলডন খেতাব জয়ের পর এখনো পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। রবিবার সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। এর আগে কানাডিয়ান ওপেনেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চোট থেকে সম্পূর্ণ সেরে উঠে সিনার ইউ এস ওপেনে ফিরতে চাইছেন। আগামী ৩০ শে আগষ্ট থেকে ইউ এস ওপেন শুরু হচ্ছে। এক বিবৃতিতে সিনার জানিয়েছেন, ডান পায়ের হাঁটুতে সমস্যা রয়েছে। মেডিকেল টিম কাজ করছে, কিন্তু কোর্টে ফেরার মত সুস্থ তিনি এখনো হননি। ইউ এস ওপেন এর জন্য প্রস্তুতি নিয়েই তিনি নজর দিচ্ছেন ।
এদিকে, কব্জির চোটের কারণে স্পেনের কার্লোস আলকারাজও সিনসিনাটি ওপেন খেলবেন না। চোটের কারণে এ বছর ফরাসি ওপেন , উইম্বলডনেও অংশ নিতে পারেননি আলকারাজ। গত এপ্রিল থেকে কোর্টের বাইরে বিশ্বের দ্বিতীয় সেরা পুরুষ টেনিস খেলোয়াড়।





