৩৬৫ দিন। অযোধ্যায় রামমন্দির সামলাতে এবার আক্ষরিক অর্থেই সেনা নামাতে হল! রামমন্দিরের হাই প্রোফাইল তথা বহু আলোচিত সিইও পদে বেছে নেওয়া হল ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার ফিল্ড মার্শাল জিতেন্দ্র মিশ্রকে। বুধবার ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’- এর তরফে জানানো হয় ট্রাস্টের প্রথম সিইও হচ্ছেন প্রাক্তন বায়ুসেনা আফিসার জিতেন্দ্র। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে তিন সদস্যের বাছাই কমিটি পাঁচ হাজারেরও আবেদনপত্র খতিয়ে দেখে প্রথমে ১১১ জনকে বেছে নেয়। তার মধ্যে থেকে আবার ১৬ জনকে ‘শর্টলিস্ট’ করে ওই কমিটি। আলাদা আলাদা ভাবে প্রত্যেকের ইন্টারভিউ নেওয়া হয়। সেখান থেকে তিনটি নাম চুড়ান্ত করা হয়। তাঁদের মধ্যে থেকে এ বার ট্রাস্টের প্রথম সিইও হিসেবে বেছে নেওয়া হল বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার ফিল্ড মার্শালকে।
বাছাই কমিটির তিন সদস্য— অবসরপ্রাপ্ত বিচারপতি কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিকে চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে গত সোমবার গভীর রাতে অযোধ্যায় পৌঁছোন। তাঁরা ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের কাছে তাঁরা শর্টলিস্ট করা তিন জনের নাম-সহ একটি মুখবন্ধ খাম তুলে দেন। তার পরে বুধবার দুপুরে একটি বৈঠক হয় অযোধ্যায়। ওই বৈঠকেই অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনা সামনে আসার পর থেকে বিতর্ক তুঙ্গে ওঠে। কে বা কাদের গাফিলতিতে বা মদতে সাধারণ ভক্তদের টাকা নয়ছয় হল তার তদন্ত এখনো চলছে। তদন্তে একের পর এক দুর্নীতি উঠে আসছে।
জানা যাচ্ছে রামমন্দিরে কাঁড়ি কাঁড়ি এমন চেক জমা পড়েছে যেখানে অনুদানের অঙ্ক দেওয়া রয়েছে কোটিতে অথচ সেই চেক যখন ভাঙাতে যাচ্ছে তখন ব্যাঙ্ক বলছে ওই সব অ্যাকাউন্টে একটি টাকাও নেই। এর পেছনেও ঘোরতোর দুর্নীতি রয়েছে বলে মনে করছেন অনেকে। এই আবহে নতুন সিইও -র কাজ যরপরনাই কঠিন। তাঁকে একদিকে যেমন রামমন্দিরের প্রতিদিনের প্রশাসনিক কাজকর্ম, রক্ষণাবেক্ষণের কাজ প্রভৃতি দেখতে হবে আবার ভাঁড়ারের হাল-ও শক্ত হাতে ধরতে হবে। কোষাগারে এত টুকু বিচ্যুতি হলেই চাকরি যাবে। অনেকে তাই বলছেন অবসরপ্রাপ্ত এয়ার ফিল্ড মার্শাল জিতেন্দ্র মিশ্র ‘অপারেশন সিঁদুর’-এর সময় পশ্চিমাচলের দায়িত্ব সামলেছিলেন। রামমন্দিরের দায়িত্ব সামলানোও এর চাইতে কম চ্যালেঞ্জিং কিছু নয়। ১৯৮৬ তে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়ে প্রায় ৪০ বছর যে মুন্সিয়ানা তিনি সেনায় দেখিয়েছেন তা তিনি রামমন্দিরের সিইও হয়ে দেখাতে পারেন কি না এখন সেটাই দেখার।
রামমন্দিরের সিইও হচ্ছেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার ফিল্ড মার্শাল জিতেন্দ্র মিশ্র
- khabar365din
- September 2, 2026
- 7:44 pm
- No Comments




