৩৬৫ দিন।পাপ্পা গুহ।উলবেড়িয়া। বছর চারেক আগে শ্যামপুর ১ নং ব্লকের পূর্ব বাসুদেবপুর গ্রামে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছিল। হুগলি নদীর পশ্চিম পাড়ে ১৫০ মিটার নদী বাঁধ নদীগর্ভে চলে গিয়েছিল। আর এবার নতুন করে আবারো প্রায় ২০০ ফুট বাঁধের একটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার পূর্ব বাসুদেবপুর গ্রামে ফেরীঘাট সংলগ্ন এলাকায় নদী বাঁধে ফাটল দেখা দেয়। রাতে সেই ফাটল বড় আকারে। এরপর সোমবার সকালে স্থানীয় একটি পার্কের একাংশ সহ প্রায় ২০০ ফুট নদী বাঁধের রাস্তা নদীগর্ভে চলে যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে দেওয়ার পাশাপাশি রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। বেলায় ঘটনাস্থলে আসেন শ্যামপুর ১ নং ব্লকের বিডিও মোনাজ পাহাড়ী সহ সেচ দপ্তরের আধিকারিকরা।সেচ দপ্তর সূত্রে জানা গেছে নদীতে হাওড়ার দিকে একটা ডিপ চ্যানেল তৈরী হওয়ার জন্য এই বিপত্তি। আপাতত নদীর পাড়ে বাঁশের খাঁচা ফেলে তাতে ইঁটের টুকরো ফেলা হবে। মঙ্গলবার দপ্তরের পদস্থ কর্তারা আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্যামপুর ১ নং ব্লকের পূর্ব বাসুদেবপুরে নতুন করে নদী ভাঙ্গন
- khabar365din
- August 31, 2026
- 4:21 pm
- No Comments





