দুই টোটো চোর কে গ্রেফতার করে আদালতে তুললো কেশিয়াড়ি থানার পুলিশ

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর। সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পুলিশ কেসিয়াড়ি থানার অন্তর্গত কুকাই থেকে গগনেশ্বর  রাজ্য সড়কে যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল সেই সময় একটি টোটো নিয়ে যাচ্ছিল দুইজন। তখন পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ কর্মীরা ওই টোটো কে আটকে দুইজনকে জিজ্ঞাসাবাদ করে এবং টোটোর বৈধ কাগজপত্র দেখতে চায়কিন্তু তারা তা দেখাতে পারেনি, তারা পুলিশের কাছে স্বীকার করে ওই টোটো টি তারা চুরি করে নিয়ে এসেছে। পুলিশ টোটোটি আটক করে এবং ওই দুজনকে গ্রেফতার করে। সেই সঙ্গে পুলিশ প্রকৃত টোটো মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার টোটো চুরি করার ঘটনায় ধৃত দুইজনকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়।। আদালতের ভার ভক্ত বিচারক  ধৃত দুইজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে পুলিশ কোথা থেকে তারা ঐ টোটো চুরি করে এনেছিল তা খতিয়ে রাখার জন্য তাদের কাজ শুরু করেছে।

Scroll to Top