ঘাটালে দুটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায় ঘোষ পাড়ায় দুটি মন্দিরে চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে ঘোষপাড়ায় দেশের শিব মন্দির ও তারক ঘোষের কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। দুটি মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা দুটি মন্দিরে চুরি করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ওই দুটি মন্দিরে থাকা পূজোর সামগ্রী সহ সমস্ত কিছু দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে।। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি ঘাটাল থানার পুলিশকে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাটাল থানার পুলিশ ওই দুটি মন্দিরে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়।

Scroll to Top