৩৬৫ দিন। পশ্চিম মেদিনীপুর।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের নয় নম্বর কাশিজোড়া অঞ্চলের পড়াসিয়া এলাকায় আচমকাটি দলছুট হাতি চলে আসে।। এরপর ওই হাতিটি গ্রামের সবজি চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে কয়েক বিয়া জমির ফসল নষ্ট করে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। যার ফলে এলাকা জুড়ে চাঞ্চল ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। বন বিভাগ এর পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ওই হাতিটিকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।। সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা, ওই হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।। তবে ওই হাতিটি যেভাবে বিভিন্ন গ্রামে ঢুকে সবজি চাষের ক্ষতি করছে তাতে এলাকার বাসিন্দারা ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষ করে শসা ও বরবটি চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে ওই হাতি টি। এছাড়া গ্রামবাসীরা সেই সঙ্গে যেভাবে হাতিটি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার গ্রামবাসীরা।
শালবনি ব্লকের পড়াসিয়া এলাকায় একটি দলছুট হাতি তাণ্ডব
- khabar365din
- August 12, 2026
- 3:30 pm
- No Comments





