৩৬৫ দিন।নদীয়া। আপ শান্তিপুর লোকাল মঙ্গলবার বিকাল ৫ টা নাগাদ ঢোকার সময় দুই নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক বিপত্তি! অল্পের জন্য প্রাণে বাঁচলো এক গৃহবধূ। রাস্তা দিয়ে চলাচল বন্ধের জন্য স্বাভাবিকভাবেই গেট বন্ধ ছিল কিন্তু সবার চোখের সামনেই হঠাৎ করে ট্রেন ঢোকার ঠিক আগের মুহূর্তে গৃহবধূ কানে মোবাইল নিয়ে এগোতে থাকে ট্রেনের ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকাতেই বাড়ি রুপা মন্ডল আংশিক মানসিক সমস্যা যুক্ত পারিবারিক অশান্তির জেরে মোবাইলে ১০০ নাম্বারে পুলিশের কাছে ফোন করতে করতে ট্রেন ঢোকার মুহূর্তে গেটের তলা দিয়ে সোজা হেঁটে যেতে গিয়ে ঘটে এই বিপত্তি।





