মাতৃগর্ভে চারটি ভ্রূণ, বিরলতম বলে আখ্যা চিকিৎসকদের

৩৬৫ দিন। নদীয়া: মাতৃগর্ভে চারটি ভ্রূণ, ২৫সপ্তাহে গর্ভঅবস্থায় থাকার সময় প্রসব যন্ত্রণা ওঠে ।বাধ্য হয়ে পরিবারের লোকজন রানাঘাট মহকুমা হাসপাতালে আনেন। শেষ পর্যন্ত সময়ের অনেক আগেই চার সন্তানের প্রসব হলেও চার নবজাতক এর মধ্যে দুই জন মারা যায় পরে দুই জনের মৃত্যু হয়। সেই সঙ্গে চরম ঝুঁকি নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসকরা প্রসূতির প্রাণ রক্ষা করেন। মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা দাবী করেছেন গর্ভাবস্থায় এমন ঘটনা বিরলতম ঘটনা। নদিয়ার শান্তিপুরের ওই প্রসুতির আগে দুই বার অন্তঃস্বত্তা হয়েছিলেন তার দুই কন্যা সন্তান রয়েছে বর্তমানে। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রল্হাদ অধিকারী বলেন গর্ভাবস্থায় পরীক্ষা করে দেখা যায় চার সন্তান এক সঙ্গে আছে স্বাভাবিক ভাবে চার সন্তান প্রসব হলেও তারা সব রকম চেষ্টা করেও বাঁচাতে পারেননি। চারটি কন্যাসন্তান প্রসব হয়। প্রসূতির শারীরিক পরিস্থিতি সঙ্কট জনক হলেও চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলেন। প্রসব হওয়া চারটি শিশুর সময়ের আগে জন্ম হওয়া ও তাদের ওজন কম থাকায় তাঁদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। বর্তমানে সুস্থ হয়ে গৃহবধূ বাড়ি ফিরে গেছেন।

Scroll to Top