৩৬৫ দিন। গ্রামাঞ্চলে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে, সরকার গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে গ্রামবাংলার পরিকাঠামো উন্নতি করছে। আপনারা নির্ভয়ে বিনিয়োগ করতে এগিয়ে আসুন। শনিবার শহরে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনা সভায় এই আহ্বান জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, পঞ্চায়েত দফতর গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় তৈরি করবে সম্পদ,উদ্যোগপতিরা বিনিয়োগে এগিয়ে এলে সরকার পিছন থেকে সাহায্য করবে।অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ঋত্বিক দাস, সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট সত্যম রায়চৌধুরী, নাবার্ডের তরফে জেনারেল ম্যানেজার বলবীর সিং। সরকারি সহযোগিতা পেলে রাজ্যের গ্রামাঞ্চলে আরও উন্নয়ন পরিকল্পনায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা। নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে গ্রামীণ -সম্পদ সৃষ্টি করা হচ্ছে, গ্রামীণ কৃষিক্ষেত্রে সুযোগ এসেছে পূর্ণ সহযোগিতা করার — গ্রামীণ কৃষি অর্থনীতির উন্নয়নে নতুন সুযোগ এসেছে, রাজ্য সরকার সবরকম ভাবে পাশে রয়েছে উন্নয়নের অংশীদার হোন, আহ্বান দিলীপ ঘোষের — গ্রামীণ কৃষিক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে, সুযোগ নিন।বেসরকারি সংস্থাগুলোর বিনিয়োগের প্রয়োজন রয়েছে। শনিবার কলকাতায় বণিক সংগঠনের সভায় এই আহ্বান জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি বলেন,দেশের প্রথম সারির রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিতে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করা হচ্ছে। শনিবার একইসঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প – ভিব জিও রাম জির মাধ্যমে গ্রামবাংলায় সম্পদ সৃষ্টি করে শিল্প- বাণিজ্যের উপযোগী পরিবেশ ও পরিকাঠামো তৈরি করার ভরসা দেন আগ্রহী বণিক সংগঠনের প্রতিনিধিদের।গ্রাম জীবনে গতি বাড়ানোর জন্য পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বাজার, রেস্তোরাঁ সহ অন্যান্য কাজ করার কথা দেন তিনি। ২৮ হাজার কোটি টাকার বাজেটে ঘোষণা করা হয়েছে, এরমধ্যে ১,১০০ টি নতুন প্রকল্প শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন দিলীপ ঘোষ।রুরাল বেঙ্গল ইন ফোকাস ,এ নিউ রোডম্যাপ ফর ইকোনমিক ট্রান্সফরমেশন শীষর্ ক এই আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান ঋত্বিক দাস, সরকারি সুবিধা ও সহযোগিতা পেলে গ্রামবাংলার সার্বিক বিকাশের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন।দেশ- বিদেশে বাংলাকে তুলে ধরতে তারা এগিয়ে আসতে চান বলে জানান। জানুয়ারিতে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি সিম্পোজিয়াম আয়োজন করতে চায়।
গ্রামীণ কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সুযোগ এসেছে, পূর্ণ সাহায্য করবে সরকার
- khabar365din
- November 28, 2026
- 8:51 pm
- No Comments






