প্রেম ভাবনায় সাবিনারায় স্বর্ণাংশু সৃজা

৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলী: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু পুজো নয় সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন , গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া পাট শিল্পের হারানো গৌরব ফিরছে সোনালি আঁশে প্রেমের সৃজন, সাবিনাড়ার মণ্ডপে ৫৪তম বর্ষে ‘স্বর্ণাংশু সৃজা’, পাটের শিল্পসৃষ্টিতে বাংলার ঐতিহ্য ও শ্রীকৃষ্ণের প্রেমভাবনার অনন্য মেলবন্ধন, হুগলির অর্থনীতি ও শিল্পজগতের অন্যতম গর্ব ছিল পাটশিল্প। সোনালি আঁশের হাত ধরেই একদিন সমৃদ্ধির স্বপ্ন দেখেছিল এই জেলার আপামর জনগণ। সময়ের সঙ্গে সেই শিল্পের জৌলুস অনেকটাই ফিকে হয়েছে। আবার হুগলির সেই হারানো শিল্প ঐতিহ্যকে নতুন করে মর্যাদা দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে সাবিনাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। ৫৪তম বর্ষে তাদের নিবেদন ‘স্বর্ণাংশু সৃজা’। সোনালি আঁশ পাটকে কেন্দ্র করে তৈরি এই ভাবনা শুধু পুজোর মণ্ডপসজ্জা নয়, বরং বাংলার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক সৃজনশীল প্রয়াস। ‘স্বর্ণাংশু’ অর্থাৎ সোনালি আঁশ এবং ‘সৃজা’ অর্থ সৃষ্টি। দুই শব্দের মেলবন্ধনেই উঠে এসেছে পাট দিয়ে শিল্পসৃষ্টির ভাবনা। মণ্ডপের প্রতিটি পরতে পর তে পাটের ব্যবহার। সম্পূর্ণ পাটনির্ভর এই মণ্ডপে পরিবেশবান্ধব উপকরণকে কাজে লাগিয়ে শিল্পের নতুন ভাষা তৈরি করেছেন মণ্ডপশিল্পী শংকর বারুই। শুধু পাটশিল্পের গৌরবগাথাতেই থেমে থাকছে না এবারের আয়োজন। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রেমের এক গভীর দর্শন।

Scroll to Top