প্রেসিডেন্সী বিশ্ব বিদ্যালয়ে বহিষ্কারের বিরুদ্ধে পথে নামার প্রস্তুতি

৩৬৫দিন। কর্তৃপক্ষের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পথে নেমে প্রতিবাদ করতে চান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ। এবিভিপির পোস্টারে থাকা বিবেকানন্দের ছবিকে অসম্মান করার অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে কতৃর্ পক্ষ, যাদের মধ্যে একজন সমাজতত্বের ছাত্রী, এছাড়াও রয়েছেন এক প্রাক্তনী,তার নাম অলিভিয়া ব্যানার্জি। সেই সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যে অলিভিয়া সহ দুই পড়ুয়া স্পষ্ট করেছেন, তাঁরা বিবেকানন্দের মতো নমস্য মণিষীকে অপমান করতে চাননি, কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা একতরফা। এ দিকে, অলিভিয়ার পথেই এবার  রেগুলার স্টুডেন্টও মঙ্গলবার কর্তৃপক্ষকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ করে বুধবার ক্যাম্পাস থেকে বিবেকানন্দের পৈতৃক ভিটে মিছিলের ডাক দিয়েছেন প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীদের একাংশ। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক ছাত্রদের, পাশে নাগরিক সমাজের প্রতিনিধিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এসআরএফটিআইয়ের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ছাত্রদের আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভিযোগ করে, তাদের লাগানো পোস্টারে অপশব্দ লেখা হয়েছে, সেই পোস্টারে বিবেকানন্দের ছবি ছিল বলে দাবি। এরপরই কতৃর্পক্ষের কাছে সঙ্ঘের ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়। মনিষীকেঅপমানের অভিযোগে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ২ ছাত্রীকে বহিষ্কার করে।যাদের অভিযুক্ত করা হচ্ছে, সেই পড়ুয়ারা কখনোই মনিষীর অমর্যাদা করতে চান নি, পক্ষে ছাত্র-ছাত্রীরা সই সংগ্রহ অভিযান করেছেন। গণস্বাক্ষরের সমস্ত তথ্য ই-মেলে পাঠানো হয়েছে বলে ছাত্ররা জানান।ইতিমধ্যে ছাত্রীদের পাশে দাঁড়াতে কলেজ স্ট্রিটে সভা করেছেন নাগরিক সমাজেরপ্রতিনিধিরা। এবার নাগরিক সমাজের সমর্থনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিবেকানন্দের পৈতৃক ভিটে পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিল ছাত্র-ছাত্রীদের একাংশ.

Scroll to Top