৩৬৫ দিন। এখন এনকাউন্টারের সংস্কৃতি চলছে। এর বিরুদ্ধে হাইকোর্ট সুয়োমোটো কেস শুরু করুক। রাজ্যে পুলিশি এনকাউন্টার প্রসঙ্গে একথাই জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবাংলায় এখন এনকাউন্টারের সংস্কৃতি চলছে। সমস্ত আইন রীতিনীতি ভেঙে যা করার তাই করছে। এনকাউন্টারই যদি করবে, তাহলে বিচার ব্যবস্থা তুলে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী যেমন একজন হিংসাত্মক ব্যক্তি হিসেবে কাজ করছেন, তারই রিফ্লেকশন পাওয়া যাচ্ছে পুলিশের মধ্যে। এরপর তো আমাকে ডেকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবে।
কেন কলকাতা হাইকোর্ট এখনো পর্যন্ত সুয়োমোটো কেস শুরু করছে না, আমি বুঝতে পারছি না। এর বিরুদ্ধে আইনি ভাবে লড়তে হবে। এর বিরুদ্ধে বাংলার মানুষকে প্রতিবাদ করতে হবে।’ উল্লেখ্য, শুক্রবার শান্তিনিকেতনে এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে। তারপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। রবিবার তাঁর হদিস মিলতেই এনকাউন্টারে মৃত্যু হয় রতনের। এই নিয়ে গত ছ’মাসে রাজ্যে মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও পুলিশি এনকাউন্টারের সমালোচনা করেছেন। কুণাল বলেছেন, ‘দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। কিন্তু পুরো প্রক্রিয়াটা আইনগত ভাবে হওয়া উচিত। না হলে একটা বিপদজনক ট্রেন্ড গড়ে উঠবে রাজ্যে, এটা ঠিক নয়। এই ঘটনাগুলি দিয়ে একটা হিরোইজম দেখাতে গিয়ে পুলিশের প্লাস পয়েন্ট হচ্ছে না কি পুলিশকে দুর্বল দেখানো হচ্ছে, তা নিয়ে বিতর্কের অবকাশ থাকে। পুলিশ যে যুক্তি দিচ্ছে, তা প্রতিষ্ঠা করার মতো প্রমাণ সামনে না এলে মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন উঠবেই।’
এনকাউন্টারের সংস্কৃতি চলছে, এর বিরুদ্ধে সুয়োমোটো কেস শুরু করুক: সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়
- khabar365din
- November 17, 2026
- 2:36 pm
- No Comments





