৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর দল পাঠিয়েছে ভারত। যদিও ভারতের মূল দল এই মুহূর্তে খেলছে নিউজিল্যান্ডে কিন্তু প্রথম ম্যাচে তারা হেরেছে ৫ গোলে। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে আয়োজক দেশ বাংলাদেশ। গ্রুপ এ-র অন্য ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটান ২-২ ড্র করেছে। শনিবার ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে বাংলাদেশের মাঠে ভারতের মুখোমুখি হবে ভুটান। শক্তিতে দুই দল খুব বেশি এগিয়ে পিছিয়ে থাকবে না। কারণ এটা ভারতের আসল দল নয়। সেমিফাইনালের লড়াই। অর্থাৎ সামনে ফাইনালে ওঠার সুযোগ। কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না। দুটো দল ৯০ মিনিট অথবা যদি খেলা অতিরিক্ত সময় গড়ায় সেখানেও নিজেদের উজার করে দেবে। ভারতীয় দলের ডিফেন্স পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুটো গোল হজম করলেও মালদ্বীপের বিরুদ্ধে অনেক গোছানো পারফরম্যান্স দিয়েছে। উবেস, সন্দীপ মান্ডি, লুঙ্গদিম দুরন্ত খেলছেন। মাঠের মাঝখানে সূর্যবংশি, রিকি, ফার্নান্ডেজ বলটা ধরে খেলার চেষ্টা করছেন। সামনে সুহেল ভাট দুটি ম্যাচে তিনটি গোল করেছেন। ছন্দে আছেন ভারতের নাম্বার সেভেন। ভারতীয় ফুটবল সমর্থকরা অবশ্যই চাইবেন ভুটানের বিপক্ষেও যেন কাশ্মীরি তারকা গোল করেন। ম্যাচের আগের দিন ভারতের কোচ নওশাদ মুসা বলেন তার ছেলেরা জানে এই ম্যাচের গুরুত্ব কতটা। কাউকে আলাদা করে মোটিভেট করার প্রয়োজন নেই। নিজেদের পজিশনে বল ধরে রেখে খেলাটাই প্রধান লক্ষ্য। পাশাপাশি ভারত চাইবে যেহেতু নকআউট খেলা যত সম্ভব তাড়াতাড়ি গোল পেতে। পাশাপাশি ভুটান জানে এটা ভারতের আসল দল নয়। তাই তারাও চেষ্টা করবে সমানে টক্কর দিতে। বাংলাদেশের সমর্থকরা গোটা টুর্নামেন্টে গ্যালারিতে ভারতের বিপক্ষে গলা ফাটাচ্ছেন। ভুটানের বিপক্ষেও ভারতের বিপক্ষেই তারা থাকবেন। কিন্তু এটা নিয়ে ভাবি তো নন ভারতীয় দলের ফুটবলার এবং কোচ। মুসা পরিষ্কার জানিয়েছেন তার ছেলেরা পেশাদার, সমর্থকদের চিৎকার তাদের ওপর কোনো প্রভাব ফেলে না। ভারতের লক্ষ্য থাকবে প্রথম থেকে দুটো উইং কাজে লাগিয়ে আক্রমণ তৈরি করা এবং ভুটানের ডিফেন্সকে ঝামেলায় ফেলে দেওয়া। ভারতীয় ম্যানেজমেন্ট একটি করে ম্যাচ ধরে নিজেদের গেমপ্ল্যান সাজাচ্ছে।
সাফে আজ
ভারত বনাম ভুটান
দুপুর ২:৩০
লাইভ স্ট্রিমিং – ভেটো অ্যাপ
সাফে ভারতের সামনে আজ ভুটান, ফাইনালের লক্ষ্যে সুহেলরা
- khabar365din
- November 13, 2026
- 1:55 pm
- No Comments





