বলিউড নয়, টার্গেট বিরোধী নেতারাও

৩৬৫ দিন। এ বার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দিল বিষ্ণোই গ্যাং। শুধু আম আদমি পার্টির প্রধানকেই নয়, তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংহের কাছে হোয়াট্সঅ্যাপে এই হুমকি মেসেজ পাঠানো হয়। করা হয় ফোনও। অচেনা নম্বর থেকে পাঠানো ওই মেসেজটির প্রেরক নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন। অভিযোগ, হোয়াট্সঅ্যাপে বিধায়ককে বলা হয়, সাত কোটি টাকা না দলে কেজরিওয়াল এবং তাঁর কন্যাকে হত্যা করা হবে।
এ বিষয়ে পঞ্জাবের মোহালির এক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পঞ্জাব পুলিশ সূত্রে এনডিটিভি জানাচ্ছে, যে নম্বর থেকে মেসেজটি করা হয়েছিল, সেটির বিভিন্ন ডিজিটাল নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মোবাইল নম্বরটির কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন ডেটাওখতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি মুম্বইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। অভিনেতা গুলিবিদ্ধ না হলেও জখম হয়েছিলেন হামলায়। ওই হামলার দায়স্বীকার করে বিষ্ণোই গ্যাং। পরে তুষার কপূরও হুমকি-বার্তা পান। সে ক্ষেত্রেও পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, ওই টাকা না দিলে অভিনেতাকে খুন করা হবে। তা নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। এ সবের মধ্যেই এ বার কেজরিওয়ালকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।

Scroll to Top