রবীন্দ্র সরবোরে সাপ ও কচ্ছপ বাঁচাতে বাড়তি উদ্যোগ

৩৬৫ দিন। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের আইল্যান্ডকে রক্ষা করার জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।সরোবরের ধারে পাকাপোক্ত ফেন্সিংয়ের ব্যবস্থা করার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে পরিযায়ী পাখিরা স্বচ্ছন্দে বসতে পারে বা ঘোরাফেরা করতে পারে, তা দেখা হচ্ছে। এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, রবীন্দ্র সরোবরের ফেন্সিং থেকে আইল্যান্ড
সব কিছু নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মৎস্য দফতর সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী একপ্রস্থ আলোচনা করেছেন। সাপ- কচ্ছপদের থাকার জন্য মনোরম পরিবেশ গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। রবীন্দ্র সরোবরের মতো ঐতিহ্যবাহী জলাশয়ে বসবাসকারী প্রাণী দের জন্য পরিবেশ সহায়ক ব্যবস্থা করা হোক, চাইছেন পরিবেশবিদরাও। এর মধ্যে রবীন্দ্র সরোবরের একাংশ পরিষ্কার করার জন্য সমস্যায় পড়তে হয় পাখিদের, পরিবেশবিদদের একাংশ মনে করছেন, সরোবরের স্বচ্ছতা বজায় রাখা হোক, যাতে এখানে পরিযায়ী পাখি
রা শীতের সময় আশ্রয় নিতে পারে। প্রসঙ্গত, বর্তমানে এই দ্বীপের বাস্তুতন্ত্র বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। পরিবেশবিদদের মতে, সরোবরের
রাতের অতিরিক্ত আলোকসজ্জা এবং শহরের দূষণের কারণে দ্বীপের নিরিবিলি পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার ফলে কিছু সংবেদনশীল পাখি দ্বীপে আসা কমিয়ে দিয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ ও কেএমডিএ এই দ্বীপগুলোকে এবং পুরো সরোবরকে ‘হেরিটেজ বায়োডাইভারসিটি সাইট’ বা ঐতিহ্যবাহী জীববৈচিত্র্য অঞ্চল হিসেবে ঘোষণা করার ও বিশেষ সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করছে।দ্বীপগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার পাখি। সরোবরের মোট ১১০টিরও বেশি প্রজাতির পাখির একটি বড় অংশ এই দ্বীপগুলোকে তাদের মূল আবাসস্থল বানিয়েছে। অন্তত
৬-৭টি প্রজাতির পাখি মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই বছরজুড়ে এই দ্বীপগুলোতে স্থায়ীভাবে বসবাস ও বংশবৃদ্ধি করে।

Scroll to Top