৫০০ নোট উঠিয়ে বাজারে শুধু ২০০, ১০০ থাকুক

মোদিকে অনুরোধ চন্দ্রবাবু নাইডুর 

৩৬৫ দিন। দুর্নীতির অন্যতম বড় হাতিয়ার কি বড় অঙ্কের নোট? এই প্রশ্ন তুলেই ৫০০ এবং ২০০০ টাকার নোট বাতিলের দাবি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর প্রস্তাব, বাজারে শুধু ১০০ ও ২০০ টাকার নোট রাখা হোক। পাশাপাশি নগদ লেনদেনের বদলে ডিজিটাল কারেন্সি ও অনলাইন পেমেন্টে জোর দেওয়া হোক। চন্দ্রবাবুর মতে, বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করা গেলে দুর্নীতির শিকড়ে আঘাত করা সম্ভব। চন্দ্রবাবুর যুক্তি, বড় অঙ্কের নগদ লেনদেনের সুযোগ থাকলে দুর্নীতি ও বেআইনি আর্থিক কারবারের পথও প্রশস্ত হয়। প্রযুক্তির সাহায্যে লেনদেনে স্বচ্ছতা আনা গেলে এই প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁর মতে, প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন স্তরে ত্রুটির কারণেই দুর্নীতি একটা চক্রের মতো কাজ করছে। প্রযুক্তির যথাযথ প্রয়োগ হলে নগদ লেনদেন কমিয়ে স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাতে  দূরীকরণও কঠিন হবে না। শুধু তাই নয়, নির্বাচনে কালো টাকার ব্যবহার কমানো এবং রাজনৈতিক নেতাদের মানসিকতা বদলানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই পদক্ষেপ।
উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের নোটবন্দির এক দশক পূর্তির ঠিক পরেই এই দাবি তুললেন তিনি। সোমবার অমরাবতীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাব দেন তেলুগুদেশম পার্টির প্রধান। তিনি জানান, ডিজিটাল কারেন্সি নিয়ে একটি রিপোর্ট তৈরির সময়েও নিজের মতামত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এ বারও সেই দাবি জানাচ্ছেন তিনি। চন্দ্রবাবুর কথায়, ‘৫০০ এবং ২০০০ টাকার নোট বাতিল করা উচিত। বাজারে শুধু ১০০ ও ২০০ টাকার নোট থাকলেই যথেষ্ট।’ এই দাবি তিনি ভবিষ্যতেও তুলে যাবেন বলে স্পষ্ট করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।চন্দ্রবাবুর মতে, নির্বাচনে বিপুল টাকা খরচ করে জেতার প্রবণতা দুর্নীতির অন্যতম কারণ। ভোটে খরচ করা টাকা ক্ষমতায় আসার পর বিভিন্ন উপায়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেক জনপ্রতিনিধি। নির্বাচনে ব্যয় করা বিপুল অর্থ ফিরিয়ে
আনার জন্য জনসেবার বদলে অর্থ উপার্জনই অগ্রাধিকার পায় জননেতাদের একাংশের কাছে। নির্বাচনে অর্থের প্রভাব কমানো গেলে রাজনীতিতে জনসেবার মানসিকতা বাড়বে বলে মত অন্ধ্রের মুখ্যমন্ত্রীর।

Scroll to Top