বোর্নিও’র আশ্চর্য পাখিদের জগৎ

৩৬৫ দিন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ বোর্নিও’কে পাখিদের স্বর্গরাজ্য বা আশ্চর্য পাখিদের দেশ বলা হয়। ঘন ক্রান্তীয় রেইনফরেস্টে ঘেরা এই দ্বীপে প্রায় ৬৮৮টি প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখির বসবাস রয়েছে, যার মধ্যে অন্তত ৬১টি প্রজাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না (এনডেমিক বা স্থানীয় পাখি)।
বোর্নিও’র বৈচিত্র্যময় ভৌগোলিক ইতিহাস
এবং গভীর জঙ্গল একে বিশ্বজুড়ে পক্ষীবিদ ও পােিপ্রমীদের অন্যতম প্রধান আকর্ষণ কেন্দ্রে পরিণত করেছে। যেসব পাখি বিশ্বের অন্য কোথাও মেলে না বোর্নিয়ান ব্রিস্টলহেড বোর্নিও’র সবচেয়ে কাঙ্ক্ষিত এবং অনন্য এনডেমিক পাখি। এর মাথার ওপর লাল-কমলা রঙের ব্রিস্টল বা
শক্ত লোমের মতো অংশ থাকে, যা দেখতে অত্যন্ত অদ্ভুত ও আকর্ষণীয়। রাইনোসিরস হর্নবিল বোর্নিও’তে মোট ৮ প্রজাতির ধনেশ বা হর্নবিল পাখি পাওয়া যায়। এর মধ্যে রাইনোসিরস হর্নবিল অন্যতম প্রধান আকর্ষণ, যার ঠোঁটের ওপর গণ্ডারের শিংয়ের মতো একটি চমৎকার বাঁকানো অংশ থাকে। এখানে অত্যন্ত বিপন্ন ‘হেলমেটেড হর্নবিল’-এরও দেখা মেলে। বোর্নিয়ান পিকক-ফেজান্ট এটি বোর্নিও’র জঙ্গলের এক গোপন রত্ন। এর
নীল-সবুজ চকচকে পালক এবং ময়ূরের মতো চোখসদৃশ দাগযুক্ত লেজ একে অসাধারণ সৌন্দর্য দান করেছে। হোয়াইটহেডস ট্রাইও মাউন্ট কিনাবালু অঞ্চলে দেখা মেলে বিখ্যাত তিনটি পাখির; হোয়াইটহেডস ট্রগন হোয়াইটহেডস ব্রডবিল এবং হোয়াইটহেডস স্পাইডারহান্টার। এদের
উজ্জ্বল রঙ এবং চঞ্চল স্বভাব বনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। রঙিন পিটা বা শুমচা পাখি বোর্নিওর বনে ব্লু-হেডেড পিটা ব্ল্যাক-ক্রাউনড পিটা এবং বোর্নিয়ান ব্যান্ডেড পিটা নামের অত্যন্ত উজ্জ্বল ও চমৎকার রঙের পাখিদের বিচরণ রয়েছে।

Scroll to Top