ভারত – ৪
জাপান – ১
৩৬৫ দিন। একদিন আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিনকে ৫-২ হারিয়েছিল ভারত। শুক্রবার পঞ্জাবের মাঠে জাপানকে ৪-১ উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের প্রথম গোল করেন অভিষেক। তবে জাপান কয়েক মিনিট পরেই সমতা ফিরিয়ে আনে। ইয়ামাদা গোল করে যান। পরপর আক্রমণ করতে থাকে জাপান। দ্রুতগতির জাপানি ফরওয়ার্ডদের সামনে কিছুটা অসুবিধের মুখে পড়ে যায় ভারতীয় ডিফেন্ডাররা। ভারতের অসুবিধে হলেও ডিফেন্ডাররা কিন্তু আর গোল হজম করেননি। দ্বিতীয়ার্ধেও খেলা প্রায় সমান সমান হয়েছে। কিন্তু তৃতীয় কোয়ার্টার থেকে ভারত দাপট দেখাতে শুরু করে। বলা ভালো নিজেদের এনার্জি ধরে রাখছিল ভারতীয় খেলোয়াড়রা। এরপর অধিনায়ক হরমন, অভিষেক এবং বিষ্ণু কান্ত সিং অল্প সময়ের ব্যবধানে পরপর গোল করে যান। সেন্টার সার্কেলের মধ্যে ভারতের বুদ্ধিদীপ্ত খেলা সামলাতে পারেনি জাপানি ডিফেন্স। এই নিয়ে এবারের টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক হয়ে গেল ভারতের। তবে ভারতের কোচ ক্রেগ ফুল্টন জানিয়েছেন ভারতের সেরা খেলা এখনও বাকি রয়েছে। নিজেদের ডিফেন্স নিয়ে আরো কাজ করতে হবে ভারতকে। এই টুর্নামেন্টে ভারতের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। উল্লেখ্য ইতিমধ্যেই পরবর্তী অলিম্পিকের কোয়ালিফিকেশন পেয়ে গিয়েছে ভারত।






