কাঠের বাটাম দিয়ে মহিলার মাথায় আঘাত করে হত্যার অভিযোগ

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। মেদিনীপুর। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পানিটোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের এক মহিলা কল্পনা সিং এর বাড়িতে থাকতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার পাঁচগেড়িয়া গ্রামের গোবিন্দ সিং। ওই মহিলার স্বামী তিন বছর আগে মারা যায়। তারপর থেকে গোবিন্দ সিং ওই বাড়িতে থাকতে শুরু করে।
যার ফলে ওই ব্যক্তির সাথে কল্পনা সিং এর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকালে মোরগ লড়াই করে ফেরার পর কল্পনা সিং এর সাথে গোবিন্দ সিং এর বচসা হয়। সেই সময় গোবিন্দ সিং কাঠের বাটাম দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এখানে চিকিৎসা চলাকালীন সোমবার রাতেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোবিন্দ সিং কে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার মৃতদেরকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য খড়্গপূর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে রাখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top