দুর্যোগের মধ্যে সমুদ্রে নেমে মন্দারমণিতে নিহত পর্যটক

৩৬৫ দিন।সুস্মিত মিশ্র।পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমণিতে ফের বিপত্তি।প্রশাসনের লাগাতার প্রচারের মাঝেও সব সাবধানতা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান নেমে তলিয়ে গেল তিন জন। কোনওক্রমে দু’জনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফলের প্রহর গুনছে অন্ধ্র প্রদেশ, ওডিশা উপকূল-সহ বাংলার উপকূলের জেলাগুলি। অর্ণবের প্রভাব প্রত্যক্ষ ভাবে বাংলায় না পড়লেও, ঝোড়ো হাওয়া, বৃষ্টির প্রকোপ যে থাকবে, তা নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল হাওয়া অফিস।এরই মধ্যে দুর্ঘটনা ভহটে গেল পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। বস্তুত কয়েকদিন আগেই মন্দারমণিতে সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছিল ৬ জন। যার মধ্যে সম্পর্কে মামা ভাগ্নে দুজনের মৃত্যুর হয়। ফের সমুদ্রে মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে নজরদারি। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, লাগাতার প্রচার চলছে। তার ওপর ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়া খারাপ হতে থাকায় আরো বেশী প্রচার করা হচ্ছে। তার মধ্যেও নিষেধ না শুনে অনেকে সমুদ্রে নামছেন। অবাধ্য পর্যটকদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

Scroll to Top