এনকাউন্টারের বিষয়টি আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না – রাজ্যে জোড়া এনকাউন্টারের দিনে দিল্লিতে সাফ জানালেন শুভেন্দু

৩৬৫ দিন। নয়াদিল্লি। এনকাউন্টারের বিষয়টি আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিষয়টি পুলিশ-সিআইডি দেখে। এভাবেই আজ দিল্লিতে কেন্দ্রীয় জল কমিশনের বৈঠকে যোগ দিতে গিয়ে রাজ্যের একদিনের মধ্যে জোড়া এনকাউন্টার নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে জোড়া পুলিশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনার গাইঘাটার এবং মুর্শিদাবাদের ধুলিয়ান। তবে দিল্লিতে কেন্দ্রীয় জল কমিশনের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নের গাইঘাটা ও ধুলিয়ান এনকাউন্টার নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পুলিশ ও সিআইডি বিষয়টি দেখে বলে জানিয়ে দিলেও শুভেন্দু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ক’টা দিন যেতে দিন গোটা রাজ্য গুন্ডা মুক্ত করে দেব।
অন্যদিকে, গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠকে আজ যোগ দেন মুখ্যমন্ত্রী। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখান থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে।

Scroll to Top