৩৬৫ দিন।নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অপরাধে কলকাতার সরশুনা থানা এলাকার এক যুবক ও তার বাবাকে মারধর ও নগ্ন করে রাস্তায় হাঁটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে মেয়ের বাড়ির লোকেদের বিরুদ্ধে । নির্যাতিত যুবকের পরিবারের অভিযোগ ওই নাবালিকার মামা ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে।যুবকের পরিবারের আরও অভিযোগ, ওই ব্যক্তিকে মারধর করার পাশাপাশি নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। ঘটনার পর নির্যাতিতের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে ওই নাবালিকার মা , বাবা ও তার মামাকে হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।ছেলেটির দাবি তার বয়েস ১৮ হলেও মেয়েটির যে ১৩ বছর তা তিনি না জেনেই এই সম্পর্কে জড়িয়েছিলেন।
সরশুনা থানাতে করা যুবকের বাড়ির করা অভিযোগ বেশ কিছু দিন ধরে ওই ১৮ বছরের যুবক ও নাবালিকা মেয়েটির মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছিল ।মেয়েটির পরিবারের তরফে এই সম্পর্ক মানে নি ও এই নিয়ে উভয়কেই তারা বেশ কয়েকবার শাসানি দিয়েছে ।কিন্তু তাতে কাজ হয়নি ।গতকাল, ২৫ অক্টোবর ওই যুবক-যুবতী যখন বসেছিল, তাদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। তারপরেই যুবককে ও তাঁর এক বন্ধুকেএকটি ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা।তাদের সঙ্গে আরও ৫ /৬ জন ছিল বলেই যুবকের বাড়ির অভিযোগ। এরপর যুবকের বাবাকে ফোন করে ডাকে মেয়ের বাবা ও মামা । তারা বাবা ছেলের এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে এলে তিনজনকে অর্থাৎ ছেলে, ছেলের বন্ধু এবং ছেলের বাবাকে পেতে মেয়ের বাড়ির লোকেরা। এমনকী বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় ও ছেলের বাবাকে বলা হয়, ছেলেকে গুলি করতে নাহলে নগ্ন করে হাঁটাতে।
কিন্তু এতে ছেলেটির বাবা স্বাভাবিক কারণে রাজি না হওয়াতে তাদের কাপড় জামা ছিড়ে উলঙ্গ করে এলাকায় ছেড়ে দেয় মেয়েটির বাড়ির লোকেরা । ছেলেটির বাবা জানিয়েছে প্রথমে তাদের পাগল বলে ভাবে স্থানীয় বাসিন্দারা । তাদেরকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনা এলাকার মানুষজনকে জানায় যুবকের পরিবার ও বন্ধু।তাদের দেওয়া কাপড় দিয়ে গা ঢেকে বাড়ি ফেরে তারা । এরপরেই সরশুনা থানায় অভিযোগ জানায় তারা । পুলিশ জানিয়েছে তারা উভয় পরিবারের থেকে অভিযোগ পেয়েছে । তার ভিত্তিতেই মেয়েটির বাড়ির লোকেদের গ্রেফতার করে পুলিশ।



