৩৬৫ দিন। উত্তরপ্রদেশে বড় রকম দুর্ঘটনা থেকে কোনওরকমে বাঁচলেন রাহুল গান্ধি। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে তাঁর কনভয় যখন যাচ্ছিল তখন ৯১ কিলোমিটার মাইলফলকের কাছে দুর্ঘটনা ঘটে। কনভয়ে থাকা পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্ব ুলেন্সের মধ্যে সংঘষর্ হয়। এই ঘটনায় একাধিক কংগ্রেস নেতা ও কয়েকজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলে খবর। তবে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাহুল নিরাপদে আছেন তাঁর কোনও আঘাত লাগেনি। কীভাবে রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, সোমবার ভোরে বিমানে দিল্লি থেকে লখনউ আসেন রাহুল। বিমানবন্দর থেকে সড়ক পথে ১৩৫ কিলোমিটার দূরত্বে সুলতানপুরে রওনা হন তিনি। দুর্ঘটনা ঘটে হোলিয়াপুরের কাছে সেখান থেকে তাঁর গন্তব্যের দূরত্ব ছিল ৩৫ কিলোমিটার। সিসিটিভি ফুটেজ যা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছেরাহুলের কনভয়ে থাকা একটি কালো এসইউভি আচমকা কনভয়ে থাকা অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়িয়ে গেলে দুর্ঘটনা ঘটে। কনভয়ের একাধিক গাড়ি কীভাবে পারস্পরিক লেন ভাঙল তা নিয়ে প্রশ্ন উঠছে। রাহুল যে মামলার শুনানিতে হাজিরা দিতে সুলতানপুর যাচ্ছিলেন সেটিও বেশ তাৎপর্যপূর্ণ।
২০১৮ সালে বেঙ্গালুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে নিয়ে কিছু মন্তব্য করেন রাহুল। ওই মন্তব্যে শাহের মানহানি হয়েছে অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে মামলা হয়। এর পাশাপাশি মানহানির-ও মামলা হয়। এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ ছিল রাহুলকে সশরীরে আদলতে হাজিরা দিতে হবে। নির্দেশ মেনে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল। তখন-ই ঘটে দুর্ঘটনা। বেকসুর খালাস পেলেন রাহুল এ দিকে যে মামলার রায় ঘোষণার জন্য সুলতানপুরের আদালতে সশরীরে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল তাতে বেকসুর খালাস পেলেন তিনি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভোট প্রচারে গিয়ে রাহুল তাঁর বক্তব্যের একটি জায়গায় অমিত শাহকে খুনের ঘটনায় অভিযুক্ত বলেন। এর প্রতিবাদে রাহুলের বিরূদ্ধে আদালতে মানহানির মামলা হয়। ২০২৪ সালে ফেব্রুয়ারিতে আদালতে আত্মসমর্পণ করেন রাহুল। জামিন নেন তিনি। ২০২৪ সালে জুলাই মাসে রাহুলের বয়ান রেকর্ড করা হয়। তার পরে বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০২৬ সালের মার্চে রাহুলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আবেদন জমা পড়ে কোর্টে। মে মাসে ট্রায়াল কোর্ট সেই আবেদন খারিজ করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে জেলা কোর্ট এবং পরে এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়। দুই আদালতেই আবেদন খারিজ হয়। চলতি বছরের ৬-১২ অক্টোবর সুলতানপুরের এমপিএমএলএ কোর্টে এই মামলার চুড়ান্ত শুনানি হয়। প্রথমে ঠিক ছিল ১৩ অক্টোবর মামলার রায় ঘোষণা হবে পরে তা পিছিয়ে হয় ২৬ অক্টোবর। সোমবার এই মামলার চুড়ান্ত রায় দিয়ে আদালত রাহুলকে বেকসুর খালাস করে দিল।
রাহুলের কনভয়ের ৫ গাড়িকে ধাক্কা
অল্পে রক্ষা পেলেন রাহুল
- khabar365din
- October 26, 2026
- 8:00 pm
- No Comments




