কেইনের রেকর্ড মেসিকে টপকে রোনাল্ডোর পিছনে

৩৬৫ দিন। ৩০ বছর বয়স পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন কেইন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। মেসি ৩০ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে করেন ৩৫ গোল। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। চ্যাম্পিয়নস লিগে এরপর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে। সামনে এখন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর বয়স পেরিয়ে এ তালিকায় বেনজেমার গোল ৩৭টি, লেভার ৬৪ এবং রোনালদোর ৬৮টি। কেইন যে গতিতে ছুটছেন, তাতে বেনজেমার পেছনে পড়া স্রেফ সময়ের ব্যাপার। লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কি না, তা সময় হলেই বোঝা যাবে।

Scroll to Top