৩৬৫ দিন। আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরে মহম্মদ ইউনূসকে হেনস্থা। ব্যক্তিগত কাজে নিউইয়র্কের কেনেডি বিমানমন্দরে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন। নিজেদের আওয়ামী লিগ সমর্থক পরিচয় দিয়ে বাংলাদেশের পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে ঘিরে ধরে তুমুল হেনস্থা করেন তারা। তারা ইউনূসকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে থাকেন, ‘কেন আপনি হাজার হাজার মানুষকে হত্যা করলেন, ২ লক্ষ আওয়ামী সমর্থককে আপনি অন্যায় ভাবে গ্রেফতার করেছেন, প্রচুর পুলিশ সেনাকে হত্যা করেছেন। আপনি চক্রান্তকারী। বাংলাদেশের গণতন্ত্র আপনি ধ্বংস করেছেন। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের মুখ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানবন্দরের ভেতর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে যে ভাবে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত অন্যায় ও গর্হিত অপরাধ। বাংলাদেশ এর তীব্র নিন্দা করে। ইউনূস একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ। গোটা বিশ্ব তাকে চেনে। এমন একজন ব্যক্তিত্বকে অপমান বাংলাদেশ মানবে না। যারা এই ঘটনা ঘটালো তারা আওয়ামীর সন্ত্রাসবাদী। বাংলাদেশ দাবি করছে মার্কিন প্রশাসন এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। বাংলাদেশ সরকার বিষয়টির দিকে নজর রাখছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।




