৬ বনাম ১৩৮ লড়াই, খালিদের ভোকাল টনিকে চাঙ্গা রহিম আলি

৩৬৫ দিন। বৃহস্পতিবার সন্ধেয় শহরে পা রাখবে ব্রাজ়িল। ভিনিসিয়াস দু’দিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছেন। ব্রাজ়িল জিতেছে ৪–২। কার্লো আন্সেলোত্তির টিমের সাম্প্রতিক ম্যাচের ভিডিয়ো দেখানো হচ্ছে। রহিমের কথায়, ‘এই সব ভিডিয়ো দেখিয়েই কোচ স্ট্র্যাটেজি ঠিক করছেন, কাকে কী করে রুখে দিতে হবে।
‘ কিছুক্ষণ পরে খালিদকে দেখা গেল অ্যাটাকিং থার্ডের প্র্যাক্টিসে। রায়ান, সাহল, মনবীরদের নিয়ে ছোট দুটি বা তিনটি পাসে ডিফেন্স লাইন ভেঙে শট নেওয়া। জলজ্যান্ত ডিফেন্ডারদের বদলে সেখানে ফাইবারের ডামি ডিফেন্ডার। শনিবারের ম্যাচে অবশ্যই ডামি থাকবে না, গাব্রিয়েল মাগালহায়েস–ভ্যান্ডারসনরা নড়াচড়া করবেন ভারতীয় অ্যাটাকারদের রুখে দিতে। তবু ডিফেন্ডারদের সামনে ঠিক কী রকম পাস খেলে এগোনো হবে, সেটাই ঝালিয়ে নেওয়া। রহিম বলছিলেন, ‘ব্রাজ়িল সম্প্রতি গোল হজম করছে, এই ব্যাপারটা আমরা সবাই দেখেছি। আমরা চেষ্টা করব প্রথম ১৫–২০ মিনিটে অন্তত একটি গোল করার। যাতে ব্রাজ়িলকে চাপে ফেলা যায়।’ বলা সহজ, কাজটা করা যে খুব কঠিন। কারণ, ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ বনাম ১৩৮ লড়াইকে অসম বললেও কম বলা হয়। ওই যে শুরুতেই বলেছিলাম, ম্যাচটা হারলে সে ভাবে কেউ দোষ দেবে না, সে জন্যই হয়তো আত্মবিশ্বাস অনেকটা বেশি। রহিমকে বলতে শোনা গেল, ‘র‌্যাঙ্কিংটা বড় ব্যাপার নয়। মাঠে নেমে এগারো জনের বিরুদ্ধে এগারো জন লড়বে। আমরা লড়াই করব।’

Scroll to Top