পার্টি অফিস দখলকে কেন্দ্র করে মমতা তৃণমূল- বিজেপি সংঘর্ষ , উপাসনা সহ বেশ কয়েকজন আহত বলে দাবি তৃণমূলের, পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের

৩৬৫ দিন। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে মুকুন্দপুরে মমতা তৃণমূল বনাম বিজেপির সংঘাত প্রকাশ্যে এল। মঙ্গলবার সন্ধ্যায় যুযুধান দুই শিবির আর এন টেগোর সংলগ্ন এলাকায় জড় হয়। দুই পক্ষের মধ্যে তীব্র বচসা হয়। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের পাটি অফিস জোর করে দখল করে বিজেপি নেতা- কর্মীরা। সেই পার্টি অফিস পুণরুদ্ধার করতে গেলে বিজেপি কর্মীরা আচমকা হামলা করে। যখন তারা ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তখন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্যদের ওপর হামলা হয় বলে তাদের দাবি।আইটি সেলের নেত্রী উপসনা চৌধুরীর ওপর উন্মত্ত বিজেপি কর্মীরা হামলা করে বলে অভিযোগ। ডিম বৃষ্টি করা হয়,উপাসনার পোশাক ছিড়ে দেওয়া হয়, এমনকি উপাসনার বাবা মা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। হুমায়ুন কবির রক্তাক্ত হন। এই ঘটনায় পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, তাদের এক কর্মী যাচ্ছিলেন তখন তৃণমূল কর্মীরা উস্কানিমূলক মন্তব্য করে। তারপর তাদের কর্মীর ওপর হামলা চালানো হয় বলে পাল্টা সরব। চাপা উত্তেজনা রয়েছে মুকুন্দপুর এলাকায়। পুলিশের কাছে উভয় পক্ষের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়েছে।

Scroll to Top