৩৬৫ দিন। রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে কলকাতার বাগবাজারে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় মঠের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। মঠের সন্ন্যাসী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পর মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে আরতিতে অংশ নেন তিনি। সেই সময় মঠ চত্বর জুড়ে শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় কীর্তনগীত। পরে মঠের সংগ্রহশালা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে গৌড়ীয় মিশনের উদ্যোগে এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে রাধাষ্টমী মহোৎসব। সকাল থেকেই মঠ প্রাঙ্গণে ছিল ভক্তদের ভিড়। হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশেষ এই তিথি। সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। মঠের সন্ন্যাসী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পর মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে আরতিতে অংশ নেন তিনি।
বাগবাজারে গৌড়ীয় মঠে রাধাঅষ্ঠমীতে মুখ্যমন্ত্রীর কীর্তনগীত




