৩৬৫ দিন। রাজ্য স্তরের লাইভ ট্রাফিক কন্ট্রোল রুম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এর ফলে রাজ্যের যে কোনো জায়গায় ট্রাফিকের অবস্থা ক রয়েছে তার লাইভ ফিড দেখা যাবে সল্টলেকে রাজ্য ট্রাফিক পুলিশের এই কন্ট্রোল রুম থেকে।মূলত জাতীয় সড়ক , রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকেই এই লাইভ ফিড এর নজরে রাখা যাবে ।অন্যদিকে রাক্যের যে কোনো জায়গায় ট্রাফিক সমস্যা হলে সরাসরি পুলিশকে জানানোর একটি হেল্পলাইনও চালু করলেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে হোয়াটস অ্যাপ নম্বরও চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নিজে ফারাক্কা, পালসিট, ডানকুনি, ধূলাগোড় চেকপোস্ট এর অবস্থা দেখেন।
তবে তা সত্ত্বেও রাতের রাস্তায় ইচ্ছাকৃত যানজট তৈরি করা হচ্ছে। আর তার ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন আমজনতা। কে বা কারা এই ঘটনার নেপথ্যে তা স্পষ্ট নয়। এবার সল্টলেকে লাইভ ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওই ‘চক্রান্তকারী’দের দিকে নজর রাখা হবে। শুক্রবার উদ্বোধনের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নয়া লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের সাহায্যে সল্টলেকে বসে গোটা রাজ্যের রাস্তাঘাটের উপর নজর রাখা যাবে। কলকাতা থেকে দার্জিলিং সর্বত্র চলবে জোর নজরদারি। তাঁর মতে, বেশ কিছু জায়গার ট্রাফিক চেকপোস্ট আরও শক্তপোক্ত করা প্রয়োজন। অতিরিক্ত সংখ্যক ট্রাফিক মোতায়েন করা দরকর। আবার যেখানে এত ট্রাফিক মোতায়েন সম্ভব হবে না, সেখানে অটোমেটেড ট্রাফিক সিস্টেমের বন্দোবস্ত করা হবে। রাস্তায় যানজটে যাতে কেউ কোনও সমস্যায় না ভোগেন তাই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল: ১৮০০৩৪৫৮৯২২। পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু মেনে নেন যে বেশ কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ। এর কারণ হিসেবে তিনি বলেন জুন থেকে এখনও পর্যন্ত, রাজ্য জুড়ে বৃষ্টির কারণে বেশ কিছু রাস্তার অবস্থা ভাল নয়। মুখ্যসচিবের নেতৃত্বে একটা বৈঠক হবে। এবং জেলাশাসক ও জেলা পুলিশ সুপারও এই বিষয়ে পদক্ষেপ করবে। আশা করি দুর্গাপুজোর আগে আমরা চেষ্টা করছি সব রাজ্য সড়ক ও জাতীয় সড়ক মেরামত করে ফেলতে। মুখ্যমন্ত্রী জানান কিছু ক্ষেত্রে অঙ্কুরহাটি বা সাঁতরাগাছিতে জ্যাম হচ্ছে। তার কারণও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে খড়গপুর হয়ে মুম্বই যাওয়ার যে রাস্তা সেই রাস্তা চলে গিয়েছে অঙ্কুরহাটি বা সাঁতরাগাছির উপর দিয়ে। যে কারণে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী এদিন বলেন, অঙ্কুরহাটি থেকে ধুলাগড় ও সাঁতরাগাছিতে যে জ্যাম হচ্ছে, সেটা রাস্তার কারণে। ওখানে রাস্তার কাজ চলছে। জুন থেকে বৃষ্টি হচ্ছে। এখানে রেল বিকাশ নিগম লিমিটেডের কাজ হচ্ছে। আমরা সব রাস্তার মূল্যায়ন করেছি। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে রাস্তা খুব খারাপ। পোর্টের সঙ্গে আলোচনা করে সেই বিষয়টা ঠিক করানো ।রাজ্যের আরও কিছু জায়গায় রাস্তার অবস্থা ভাল নয়। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাগুইআটি, চিনার পার্ক ক্রসিংয়ে রাস্তার অবস্থা খারাপ। এই সবের উপরই আমরা কাজ করছি।
অন্যদিকে লালবাজারে কোনো জরুরি পরিস্থিতিতে সাহায্য যাতে পৌঁছে যায় দ্রুতই তার পদক্ষেপ করা হলো । কলকাতা পুলিস ও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের এর যৌথ উদ্যোগে লালবাজারে যুক্ত হলো ১৮৩টি আধুনিক ইলেকট্রিক বাইক।আগামী দিনে ১১২ তে একটা কল আর নিমেষেই আপনার দরজায় লালবাজারের র্যাপিড রেসপন্স এই টার্গেট নিয়েই এই পরিসেবা চালু হলো বলে জানান পুলিশ কমিশনার অজয় নন্দ ।
পুজোর আগে যানজট কমাতে লাইভ ট্রাফিক কন্ট্রোল রূম উদ্বোধন মুখ্যমন্ত্রীর


