১ ডিসেম্বর থেকে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু, ই কেওয়াসি-তে অনীহা নিয়ে চিন্তা

৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি।  সরকারি উদ্যোগে ধান কিনতে ৩২৭ কোটি নয়, ৩.২৭ লক্ষ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা! ১০ শতাংশও হয়নি ই-কেওয়াইসি, ১ ডিসেম্বর থেকে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু, শীতের শুরুতেই অসময়ের বৃষ্টিতে মাঠেই পচছে পাকা ধান, অন্যদিকে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পেতে এখনও ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি অধিকাংশ চাষি। হুগলি জেলায় ২ লক্ষ ৯৬ হাজারেরও বেশি কৃষককে ধান বিক্রির আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র ২০ হাজার ৩২৭ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার ১০ শতাংশও পূরণ হয়নি। এই পরিস্থিতিতে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ খরিফ মরশুমের সরকারি ধান সংগ্রহ অভিযান। চলবে ৩০ জুন ২০২৭ পর্যন্ত। জেলা প্রশাসনের তরফে সাংবাদিক বৈঠকে এ কথা জানান এডিএম (ডেভেলপমেন্ট) প্রভাত চট্টোপাধ্যায়। জেলাশাসকের নির্দেশে আয়োজিত ওই বৈঠকে তিনি জানান, হুগলির জন্য প্রাথমিকভাবে ৩ লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ২,৪৪১ টাকা। রাজ্য সরকারের ২০০ টাকা ইনসেনটিভ যোগ হয়ে চাষিরা পাবেন কুইন্টালপ্রতি ২,৬৪১ টাকা। পরিবারপিছু সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান বিক্রি করা যাবে।

Scroll to Top