ভারতীয় দলের স্ট্রাইকার সমস্যা!
মোহনবাগানের সুহেল, ইস্টবেঙ্গলের ডেভিডের ওপর ভরসা সুনীলের

৩৬৫ দিন।রোহণ রায় চৌধুরী। ভারতীয় দলের জার্সিতে অবসর নেওয়া হয়ে গেছে তার। মাঝে অবশ্য একবার জাতীয় দলের কোচের অনুরোধে সেই অবসর ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু বুদ্ধিমান সুনীল ছেত্রী বুঝতে পেরেছেন তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন। নতুন করে আর নীল জার্সিতে কিছু দেওয়ার নেই তার। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোল গেটার অবশ্য মনে করেন তার জায়গা খালি পড়ে থাকবে না জাতীয় দলে। ঠিক যেমন ভাবে বাইচুং চলে যাওয়ার পর তার আগমন ঘটেছিল, একইভাবে তার পরে নতুন ফরওয়ার্ড উঠে আসবে। আর এক্ষেত্রে সুনীলের পছন্দের তালিকায় প্রথম দুজন নাম মোহনবাগানের সুহেল আহমদ এবং ইস্টবেঙ্গলের ডেভিড। দুজনের খেলা দেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে আগে মোহনবাগানের কাশ্মীর স্ট্রাইকারকে মোটিভেশন দিয়েছিলেন ছেত্রী। সেটা কাপ জয়ের পর বলেছেন সুহেল। সুনীলের মত একজন কিংবদন্তির ফোন পেয়ে নিজেকে ধন্য মনে করছেন কাশ্মীরের এই তরুণ ফরওয়ার্ড। সুনীল নিজেও বলেছেন তার মনে হয় ভারতের ভবিষ্যতের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠার সব গুণ রয়েছে সুহেলের। নিজেকে কিভাবে চোট মুক্ত রাখতে হবে এবং ফিটনেস ধরে রাখতে হবে এই দুটো বিষয়ে তাকে উপদেশ দিয়েছেন সুনীল।
পাশাপাশি ইস্টবেঙ্গলের মিজোরামের ডেভিড অত্যন্ত বুদ্ধিমান ফরওয়ার্ড আগেই জানিয়েছেন সুনীল। উচ্চতা কম হলেও গোলের সামনে এই ছেলেটি অত্যন্ত ধূর্ত এবং ঠান্ডা মাথার। তিন বছর আগে কলকাতা লিগে মোহামেডান দলের হয়ে তার উত্থান। সেখান থেকে ইস্টবেঙ্গলে। আগের কোচ অস্কার মাঝে মধ্যে তাকে সুযোগ দিতেন। কিন্তু যবে থেকে নতুন কোচ হয়ে এসেছেন লোপেজ হাবাস সুযোগ পাচ্ছেন ডেভিড। বিদেশি দলের বিরুদ্ধেও গোল করেছেন। সেই গোল পরে দেখেছেন সুনীল। তার মনে হয়েছে ডেভিড ন্যাচারাল স্ট্রাইকার। গোলের সামনে গন্ধ পায়। বল কোথায় আসতে পারে আগে থেকে অনুমান করতে জানে। এটাই একজন গোল স্করারের সবচেয়ে বড় শক্তি। তাই ভারতের ক্যাপ্টেন লিডার লেজেন্ড মনে করছেন ব্লু টাইগার জার্সিতে আগামী দিনে কাশ্মীরের সুহেল এবং মিজোরামের ডেভিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে লাল হলুদ জার্সিতে যতটা সুযোগ পান ডেভিড, মোহনবাগানের হয়ে বেশিরভাগ ম্যাচে শেষ ১০-১৫ মিনিট সময় পান সুহেল। কারণ জেমি এবং আরউইনের মতো ফরওয়ার্ড রয়েছে বাগানের হাতে। সেখানে লড়াই করে প্রথম দলের জায়গা পাওয়ার কাজটা ডেভিডের তুলনায় সোহেলের পক্ষে কঠিন। সুনীল অবশ্য মনে করছেন প্রতিযোগিতা আছে বলেই নিজেকে উন্নত করতে পেরেছেন কাশ্মীর স্ট্রাইকার। লড়াই চালিয়ে যেতে হবে। তবেই ভারতের সিনিয়র দল এবং ক্লাব দলে নিয়মিত জায়গা পাবেন তিনি।

Scroll to Top