হ্যারি পটার, ভ্যাম্পায়ার, স্পাইডারম্যানের পর জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

৩৬৫ দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাওয়া গেল নতুন ‘জেমস বন্ড’। বিশ্ব সিনেমার অন্যতম ঐতিহাসিক চরিত্রে এবার দেখা যাবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। বেশ কিছু দিন ধরেই তাঁর নাম নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু নিশ্চিত ভাবে জানা যাচ্ছিল না কিছুই। শেষ পর্যন্ত সোমবার অ্যামাজন স্টুডিও-র তরফে প্যাটিনসনের নাম ঘোষণা করা হল।তবে শুধুমাত্র নামঘোষণা নয়, একেবারে ফিল্মি কায়দায় নয়া এজেন্ট ০০৭-এর মুখ সামনে আনা হল। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্য়াল মিডিয়ায়, যাতে পিস্তল তাক করে অন্ধকার থেকে বেরিয়ে আসেন রবার্ট। ওই ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘রবার্ট প্যাটিনসনই জেমস বন্ড’। আর একটি পোস্টে লেখা হয়, ‘আইডেন্টিটি কনফার্মড’।’জেমস বন্ডে’র চরিত্রে প্যাটিনসন অভিনয় করতে চলেছেন জানা মাত্রাই শোরগোল পড়ে যায়। গত কয়েক বছর ধরেই অভিনয়ের জাত চিনিয়ে চলেছেন তিনি। ‘দ্য লাইটহাউস’, ‘টেনেট’, ‘দ্য ড্রামা’, ‘দ্য় অডিসি’র মতো ছবিতে তাঁর অভিনয় ক্ষমতা নজর কেড়েছে সকলের। আবার ‘ব্যাটম্যানে’র চরিত্রেও অন্য মাত্রা যোগ করেছেন।
তবে ‘জেমস বন্ড’ তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন সকলেই। তবে এর পাশাপাশি, ইন্টারনেটে হাসি-ঠাট্টাও শুরু হয়েছে। টিন ড্রামা ‘টোয়াইলাইটে’র নায়ক ‘জেমস বন্ড’ হচ্ছেন, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। তাঁদের মতে, প্যাটিনসন আসলে ‘টোয়াইলাইট’ ভুলিয়ে দিতে চাইছেন সকলকে। তাই কেরিয়ারে পর পর চমক দিয়েই চলেছেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘জেমস বন্ডে’র চরিত্রে প্যাটিনসনের চেয়ে যোগ্য কেউ নয় বলেও একবাক্যে মেনে নিচ্ছেন সকলে।’জেমস বন্ডে’র চরিত্রে অভিনয় করা নিয়ে প্যাটিনসনের বক্তব্য, ক্ষ্মসিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। ০০৭-এর চরিত্র পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। গোটা টিমের প্রতি কৃতজ্ঞ আমি, যাঁরা আমার উপর আস্থা রেখেছেন। স্বপ্নপূরণ বললেও কম বলা হয়।ক্ষ্ম প্যাটিনসনের আগে ‘জেমস বন্ডে’র চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছন ড্যানিয়েল ক্রেগ, রজার মুর, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন, শন কনারি।বন্ডের চরিত্রে ডাক পেয়ে উচ্ছ্বসিত প্যাটিনসন। তাঁর প্রতিক্রিয়া, ‘সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড। ০০৭ হওয়া জীবনের সেরা সম্মান। ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া ও অ্যামাজন এমজিএম স্টুডিওজের ভরসার জন্য কৃতজ্ঞ। স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও এটা বড়।’ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিউন পার্ট থ্রি’ ছবিতে প্যাটিনসনকে পরিচালনা করেছেন ভিলনোভ । তাঁর কথায়, ‘অসাধারণ সব প্রতিভার ভিড়েও ০০৭ কেবল একজনই হতে পারে। রবার্টের মধ্যে বন্ডের চিরন্তন আত্মা ও নতুন মেজাজ একসঙ্গে রয়েছে।’ প্রযোজনায় ‘স্পাইডার ম্যান’ অ্যামি পাস্কাল ও ‘হ্যারি পটার’ খ্যাত ডেভিড হেম্যান। এগজিকিউটিভ প্রযোজক তানিয়া লাপয়েন্টে, চিত্রনাট্যে স্টিভেন নাইট। প্রযোজকদের মতে, প্যাটিনসনের নির্ভীক মানসিকতা, সূক্ষ্ম রসবোধ ও নিজেকে ভেঙে গড়ার ক্ষমতাই তাঁকে চলতি সময়ের সেরা বন্ড করে তুলবে।
দৌড়ে ছিলেন কারা?
২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ থেকে ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’; পাঁচটি ছবিতে বন্ডের ভূমিকায় ছিলেন ড্যানিয়েল ক্রেগ। এরপর প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলি ২০ মিলিয়ন ডলারে ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল স্বত্ব অ্যামাজন এমজিএম স্টুডিওজকে বিক্রি করেন। নতুন বন্ডের দৌড়ে জ্যাকব এলোর্ডি, জ্যাক লোডেন (তাঁর হয়ে সওয়াল করেন গ্যারি ওল্ডম্যান), জশ ও’কনর, টম ফ্রান্সিস, অ্যারন টেলর জনসন, হ্যারিস ডিকিনসন ও হ্যারি স্টাইলসের নাম ভেসে ওঠে। এলোর্ডি স্ক্রিন টেস্টই দেননি। ক্যালাম টার্নার এগিয়ে থাকলেও শেষে প্যাটিনসন ও নিকোলাস হোল্টের অডিশনের খবর সামনে আসে। শেষমেশ বাজিমাত প্যাটিনসনের।
বক্স অফিসের সম্রাট
২০২৬ সালে বক্স অফিসে সবচেয়ে পয়মন্ত তারকা প্যাটিনসন। জেন্ডায়ার সঙ্গে ২৮ মিলিয়ন বাজেটের ‘দ্য ড্রামা’ ছবিকে ১৩৪ মিলিয়নের ব্যবসা এনে দিয়েছেন। সঞ্চালক ক্রিস হ্যানসেনের চরিত্রে ১৮ মিলিয়নের ‘প্রাইমটাইম’ তুলেছে ৬১ মিলিয়ন। আর অ্যান্টিনোয়াসের চরিত্রে ‘দ্য ওডিসি’ ছবির আয় ১.৮ বিলিয়ন ডলার! ২০২২ সালে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ব্রুস ওয়েন হওয়ায় তাঁর বন্ড হওয়া নিয়ে সংশয় ছিল। তবে ‘দ্য
ব্যাটম্যান পার্ট টু’ পিছিয়ে ২০২৮ সালে যাওয়ায় বন্ডের স্যুট গায়ে চাপাতে বাধা রইল না প্যাটিনসনের। এই চরিত্রের জন্য রবার্টকে বেছে নেওয়া খানিক অপ্রত্যাশিতই। সাধারণত যাঁরা জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের সুযোগ পান, তাঁরা খুব পরিচিত মুখ হন না। প্যাটিনসনের ক্ষেত্রে যা একেবারেই প্রযোজ্য নয়। ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবির সিরিজএেক আকর্ষণীয় ভ্যাম্পায়ারের ভূমিকায় অভিনয়ের পর থেকেই বক্সঅফিসে পরিচিত নাম রবার্ট। তা ছাড়া ২০২২ সালে ‘ব্যাটম্যান’ হিসাবেও বিপুল সাফল্য লাভ করেন তিনি। এই বছরেই চারটি বড় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ফলে বন্ড সিরিজরে একনিষ্ঠ অনুরাগীদের আশঙ্কা, প্যাটিনসন হয়তো এই ফ্র্যাঞ্চাইজরি প্রাণশক্তি পুরোটাই শুষে নেবেন! এমনকি, ‘মার্টিনি’র (বন্ডের প্রিয় পানীয়) বদলে ‘ব্লাডি মেরি’ও বেছেনিতে পারেন। বন্ড ফ্র্যাঞ্চাইজরি জনপ্রিয়তা অটুট। তাই চরিত্রটিকে নতুন করে গড়ে তোলা যেমন জরুরি, তেমনই তা প্রায় অসম্ভব। কারণ, এই চরিত্র নিয়ে প্রায় প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। প্যাটিনসন হয়তো নির্ভরযোগ্য পছন্দ, কিন্তু অনেকেই তাঁর নির্বাচন নিয়ে আপত্তি জানাতে শুরু করেছেন। চারদিকে তাঁর পুরনো সব চরিত্রের ছবি তুলে তৈরি হচ্ছে মিম, যদিও ব্রিটেনের রাজ পরিবারের বেশ পছন্দ হয়েছে তাঁকে বন্ড হিসাবে বলে শোনা যাচ্ছে। তবে এ সব নতুন নয়। শন কনারি এবং ড্যানিয়েল ক্রেগকে বন্ড হিসেবে বেছে নেওয়ার সময়ও এমন নানা বিতর্ক হয়েছিল। কারণ, বন্ডের গুরুত্ব এত দিনে এতটাই হয়ে গিয়েছে যে, তাতে কোনও বদল এলেই কারও না
কারও মেনে নিতে অসুবিধা হয়। তা বন্ডের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হোন, বা পর্দায় বন্ডের চরিত্রটাই হোক না কেন। বন্ডকে খুব বেশি না বদলালে আধুনিক সময়ের মূল্যবোধে আঘাত লাগবে, আবার অতিরিক্ত বদলালে ক্ষুব্ধ হবেন পুরনো অনুরাগীরা। বন্ডের মতোই চিত্রনাট্যকারদের হাতও যেন বাঁধা। তবে বন্ডের মতোই, শেষপর্যন্ত সবাই ছবিটি দেখে।

Scroll to Top