৩৬৫ দিন । সৌমেন্দু রায়।বীরভূম। পুলিশকে গুলি চালানোর ঘটনায় সত্য সমাপ্ত বীরভূমে যে একাউন্টার করা হয়েছে রতন শেখ কে সেই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নানুর এবং শান্তিনিকেতন থানার দুই ওসি সঞ্জয় সরকার ও রাহুল পান্ডে যে বিবরণ জমা দিয়েছে যার ভিত্তিতে রতন শেখের এনকাউন্টার নিয়ে এফ আই আর রুজু হয়েছে। পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে কিভাবে কোন পরিস্থিতিতে রতন শেখ এর ওপর গুলি চালানো হয়েছে তা বিস্তারিত লেখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৩ নভেম্বর বোলপুরের লায়েকবাজারে শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যাওয়া রতন এবং তাঁর সঙ্গীদের হদিস পেতে জেলা পুলিশের বিভিন্ন থানার আধিকারিকদের নিয়ে একাধিক ছোট ছোট দল তৈরি করা হয়। এ রকম একটি দলের সদস্য ছিলেন নানুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর গোলক ঘোষ। রবিবার (১৫ নভেম্বর) গোলকের কাছে সূত্র মারফত খবর আসে, রতন বর্ধমান শহরের নবাবহাটের খালপাড়ে লুকিয়ে আছে। দ্রুত তিনি নানুর থানার ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়ে অতিরিক্ত পুলিশবাহিনী নিয়ে বর্ধমানে পৌঁছোন এবং সেখানকার স্থানীয় থানার সাহায্য নিয়ে রতনকে পাকড়াও করেন। পুলিশের নথি অনুযায়ী, দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ রতনকে নিয়ে গোলকেরা বীরভূমের দিকে রওনা হন। পথেই চলছিল জেরা। অভিযুক্ত জানান, বিশ্বজিৎকে গুলি করায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নানুর থানা এলাকায় লুকিয়ে রেখেছেন তিনি। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে শান্তিনিকেতন থানার ওসি রাহুল পাণ্ডে তাঁর ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশে নানুরের উদ্দেশে রওনা হয়ে যান। গোলকদের সঙ্গে দেখা হয় রাস্তায়। পুলিশের নথিতে উল্লেখ, রতনের দেখানো পথে তাঁকে নিয়ে একটি ইটভাঁটায় পৌঁছোয় পুলিশের দুই দল। একটি ঝোপের কাছে গিয়ে হঠাৎই নিচু হয়ে যান রতন। ভাঙা ইটের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র বার করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। রাহুলের লিখিত বয়ান অনুসারে, ঠিক ওই সময়ই অস্ত্র উদ্ধার করার ভিডিয়োগ্রাফি করতে মোবাইল বার করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর শামিম আবেদিন। রতনের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের গাড়িতে লাগে। তৎক্ষণাৎ মোবাইল ফেলে সরকারি আগ্নেয়াস্ত্র থেকে রতনকে গুলি করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়েও যান রতন। অভিযোগ, কয়েক মুহূর্তের মধ্যেই ফের বন্দুক হাতে উঠে দাঁড়ান এবং দ্বিতীয় বার গুলি চালান। এ বারেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।পরক্ষণেই আবার গুলি চালান শামিম। তার সঙ্গে গুলি চালান নানুর থানার ওসি সঞ্জয় সরকারও। এ বার দু’টি গুলিতে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রতন। পুলিশ অচৈতন্য এবং রক্তাক্ত রতনকে দ্রুত নানুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের লিখিত বয়ান অনুসারে, রবিবার রতন এবং পুলিশ দু’পক্ষ মিলিয়ে মোট পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। রতনের গুলিতে কোনও পুলিশকর্মী আহত হয়েছেন, এমন তথ্যের উল্লেখ নেই এই নথিতে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পরের দিন ময়নাতদন্ত হয় রতনের দেহের। সূত্রের খবর, তাঁর দেহে তিনটি বুলেটের ক্ষত পেয়েছেন চিকিৎসকেরা। সবক’টি ক্ষতই বুক এবং পেটের মধ্যে।
রতনই প্রথম গুলি চালায়
পুলিশের দাবি শুরুতেই গুলি রতনের
- khabar365din
- November 18, 2026
- 4:45 pm
- No Comments





