৩৬৫ দিন । শিলিগুড়ি। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত হতে চলেছে ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।৯ই ডিসেম্বরই পাহাড়ে সফরে গিয়ে কালিম্পং মেডিকেল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ২১টি বন্ধ চা বাগান শ্রমিকদের ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার প্রায় ১০ কোটি টাকার আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীপাবলীর আগে চা শ্রমিকদের তুলে দেওয়া হলো ৫০কেজি চাল। মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যায় তিনদফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক, শ্রম মন্ত্রী অর্জুন সিং,পার্বত্য পরিষদের প্রতিমন্ত্রী বিশাল লামা, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সাংসদ রাজু বিস্ট ও জয়ন্ত রায়ের উপস্থিতিতে রাজ্যের মিনি সচিবালয় উত্তরকন্যা থেকে উত্তরবঙ্গের বন্ধ ২১টি চা বাগানের ১৯,৫২৪ জন চা শ্রমিকদের মাথা পিছু পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও চাল প্রদান করেন।
এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত হতে চলেছে ২১ কিলোমিটার পর্যন্ত রোপওয়ের অনুমোদন দেন। সাংসদ রাজু বিস্ট জানান-এই প্রকল্প চালু হলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি যানজটের সমস্যা কমার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।এছাড়াও লেবং গ্রাউন্ডকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার অনুমোদন দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী।এর ফলে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি যুবসমাজের মধ্যে খেলাধুলোর প্রসার এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। এরফলে উত্তরবঙ্গের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে পাহাড় পর্যটনের বিকাশ ঘটবে বলেই জানিয়েছেন সাংসদের। পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির হাসপাতালগুলির সংস্কার, আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান এদিন মুখ্যমন্ত্রী। এই হাসপাতালগুলি গোটা অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাসপাতালগুলির পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের ফলে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবে।
কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
- khabar365din
- November 4, 2026
- 1:35 pm
- No Comments


