
৩৬৫ দিন। তপন বকসি। ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যেবেলায় ভিলে পারলে জুহু অঞ্চলে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনার পর থেকে বলিউডের একাধিক প্রথম সারির তারকাকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের বিরুদ্ধে অভিনেতা এবং বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়া এবং তাদের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। সাম্প্রতিক কয়েকটি গুলি চালানোর ঘটনার তদন্তে অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাওতের নাম উঠে এসেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমে মুম্বাইয়ের গোয়েন্দা বিভাগ এবং মুম্বাই পুলিশ এমন কিছু তথ্য পেয়েছেন বলে দাবি করা হচ্ছে যেখানে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহ ভাজন শুটারদের একাধিক বলিউড তারকাকে নজরদারিতে রাখার বিষয়টি উঠে এসেছে। মুম্বাইয়ের গোয়েন্দা দপ্তর এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকদের মতে, নিরাপত্তার কারণে সালমান খানের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় অন্য কয়েকজন তারকাকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করে এই গ্যাং এগোতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই তারকাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট হামলার পরিকল্পনা তাদের ছিল কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত স্বাধীন ভাবে গোয়েন্দা আধিকারিকরা নিশ্চিন্ত হয়ে উঠতে পারেননি। তদন্তে উঠে আসা অভিযোগ এবং প্রমাণিত তথ্যের মধ্যে পার্থক্য থাকা রাখা জরুরি বলে মনে করা হয়। আজ, শুক্রবার, ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে একটি নতুন হুমকি মেল আসার খবর সামনে এসেছে। ওই ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনের নাম উল্লেখ করার পাশাপাশি মুম্বাইয়ে দিলজিত দোসাঞ্জের আসন্ন কনসার্ট নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে খবর। আর তারপর এই ঘটনাটিকে কেন্দ্র করে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে হুমকির উৎস, তার বিশ্বাসযোগ্যতা এবং বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর প্রত্যক্ষ যোগসূত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে আধিকারিকরা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে সালমান খানের নাম দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে উঠে আসার পরে সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলিতে সেই হুমকির পরিধি অন্যান্য বলিউডের অভিনেতা গায়ক বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের দিকেও বিস্তৃত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
সাম্প্রতিক টাইগার শ্রফের গাড়িতে গুলি চালনা ও হুমকির ঘটনাগুলির পর তারকাদের বাসভবন এবং গুরুত্বপূর্ণ জনসভা কমেন্ট জায়গা গুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিলজিত দোসানজের কনসার্টকে ঘিরে সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা এখন সামনে এসেছে। অভিজ্ঞ মহলের মতে, বলিউডের একাধিক তারকাকে সম্ভাব্য নিশানা করার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে শুধু সেটা সিনেমার জগতের নিরাপত্তা নয়, মুম্বাইয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে এই মহলের অভিমত।
রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে নজরদারি
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার তদন্তকারীদের নজরে অভিনেতা রণবীর কাপুর। অভিযোগ, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত বলে সন্দেহ করা ব্যক্তিরা রণবীর কাপুরকেও নিশানা করার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, মুম্বইয়ের বান্দ্রায় রণবীরের বাড়ির উপর নজরদারিও চালানো হয়েছিল বলে জানা যাচ্ছে। এই নতুন তথ্য সামনে আসতেই বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করেই তদন্ত শুরু হয়েছিল। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সম্ভাব্য হামলার পরিধি নিয়ে নতুন করে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা। রণবীর কাপুরের বাড়িতে নজরদারি চালানোর অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে আরও বড় কোনও পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তবে রণবীর কাপুরের উপর হামলার কোনও চেষ্টা বাস্তবে হয়েছিল কি না, কিংবা তাঁকে নিশানা করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। উল্লেখ্য, বলিউডের একাধিক তারকাকে ঘিরে নিরাপত্তার উদ্বেগের আবহে এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি এখনও তদন্তাধীন। তাই অভিযোগের সত্যতা এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে তদন্তের ফলাফলের অপেক্ষা করতেই হবে।
টাইগারকে ঘিরে উদ্বেগ, তারকাদের নিরাপত্তায় নজর
বিনোদন জগতের পরিচিত মুখদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে টাইগার শ্রফের উপর হামলার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। জনপ্রিয় অভিনেতা ও গায়কদের অনুষ্ঠান ঘিরে বিপুল জনসমাগম হয়। সেখানে দর্শকদের নিরাপত্তা, মঞ্চের সুরক্ষা, প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার মতো বিষয়গুলি প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন-সহ একাধিক তারকার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার প্রসঙ্গও এই আবহে উঠে এসেছে। তবে কার নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে, কোন সংস্থার তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার পিছনে নির্দিষ্ট কোনও হুমকি রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত তথ্যের প্রয়োজন রয়েছে। তাই টাইগারের উপর হামলার ঘটনার পরেই প্রত্যেক তারকার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। দিলজিতের কনসার্টের ক্ষেত্রে অবশ্য পুলিশের চিঠিতে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলে অনুষ্ঠান ঘিরে প্রশাসনের সতর্কতার বিষয়টি আরও
গুরুত্ব পেয়েছে।





