৩৬৫ দিন। স্কুলে পথ কুকুরদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রন করতে কড়া নির্দেশিকা জারি করল উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তর। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ এবং রাজ্য স্কুল শিক্ষা কমিশনারের আদেশের উপর ভিত্তি করে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যানিমেল হ্যাজবেন্ড্রির যে এসওপি আছে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। পথ কুকুর নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয় ঠিকমতো পালন করা হচ্ছে কি না তা দেখভালের জন্য প্রত্যেক স্কুল ও মাদ্রাসাকে এক জন শিক্ষককে দায়িত্ব দিতে হবে। তিনি নোডার অফিসারের মত কাজ করবেন। সূত্রের খবর, নির্দেশিকায় বলা হয়েছে পথ কুকুরদের স্কুল চত্বরের বাইরে রাখতে হবে। স্কুলের গেটে রক্ষী নিয়োগ করতে হবে। পথ কুকুরদের স্কুলের ভেতর বা স্কুল চত্বরের বাইরে খেতে দেওয়া যাবে না।
যদি কেউ তাদের স্কুলে ঢোকায় বা রাখে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যদি কোনো স্কুল বা মাদ্রাসার ভেতর আগে থেকে বেওয়ারিশ সারমেয়দের বাস থেকে থাকে তাহলে তাদের পুরসভার সঙ্গে কথা বলে দ্রুত সরিয়ে ফেলতে হবে। নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে স্কুল চত্বরে কোনো পড়ুয়া যদি কুকুরের কামড় খায় তাহলে তার দায় সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, জেলার স্কুল গুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অবাধে স্কুলে কুকুর ঘুরে বেড়াচ্ছে। তারা পড়ুয়াদের ওপর হামলা করছে এমন ঘটনাও ঘটছে। এই প্রবণতা বন্ধ করতেই এবার কড়া নির্দেশিকা দেওয়া হল। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে বলা হচ্ছে, শীর্ষ আদালত ইতিমধ্যেই স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে পথ কুকুর সরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার গুলোকে এ ব্যাপারে গাইডলাইন তৈরীর নির্দেশ দেওয়া হয়। সেই মতোই পদক্ষেপ করা হল। পুজোর ছুটির পর স্কুল খুললে এই সব নির্দেশিকা কার্যকর করা হবে।
স্কুলে পথ কুকুরদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রন করতে জারি নির্দেশিকা
- khabar365din
- October 16, 2026
- 4:02 pm
- No Comments






