‘হামলা হলেও স্টল থাকবে দরকারে রাস্তায় নামব’: সিপিএম

৩৬৫ দিন। বিজেপি বুক ষ্টল ভেঙে দিচ্ছে এই অভিযোগ তুলে শুধু বামফ্রন্টের শরিক নয় রাজ্যের বামমনস্ক বাম দলগুলির সঙ্গে এই প্রথমবার আলিমুদ্দিনে একসঙ্গে প্রেস বৈঠক করলো। ওই বৈঠকে হাজির ছিল এস ইউ সি আই, সিপিআই এম (এল) এর মতো দলগুলিও ।সবারই অভিযোগ কমিউনিস্ট বইয়ের ষ্টল দেখলেই তা আক্রমণ করছে বিজেপির গুন্ডারা ও ভেঙে দিচ্ছে। তাদের দাবি যেখানে ভাঙা হয়েছে সেখানে ফের নতুন করে আবার ষ্টল করা হচ্ছে।অন্যদিকে বনগাঁতে স্টল করার মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে পুলিশের অনুমতি না পেলে কেউ কোনোভাবে ষ্টল করতে পারবে না। এদিন সিপিএম সূত্রে জানা গেছে টালিগঞ্জ, বাগবাজার, ট্যংরা সহ প্রায় ১৪ টি জায়গায় সিপিএম সহ এস এফ আই, এস ইউসিআই দলের ষ্টল ভাঙা হচ্ছে। জেমস লং সরণীতে সিপিএমের ষ্টল ভেঙে পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ। সেলিম জানান কলকাতা পুরনিগমকে কর দিয়ে করা ষ্টল ভাঙা হয়েছে ঢাকুরিয়াতে। তারা আবার সেই স্টলের পুনর্র্নিমাণ ইতিমধ্যেই করেছেন। তার অভিযোগ আহিরিটোলার একটা ছোট্ট মন্দিরের সামনেই স্টল করছিল সিপিএম। মন্দিরের সামনেই বাঁধা হয়ে গিয়েছিল বাঁশের কাঠামো।
কিন্তু ষষ্ঠীর সকালে সেখানে পৌঁছে যায় পুলিশ। বামেদের দাবি, পুলিশের তরফ থেকে বলা হযেছে, কোনও রকমের কাঠামো তৈরি করে স্টল করা যাবে না। সেরকম হলে ছাতা লাগিয়ে বসতে পারেন বাম কর্মী সমর্থকরা। বামেদের সাফ বক্তব্য উৎসবে তারা রাজনৈতিক কোনো কর্মসূচি নিতে চায় না । কিন্তু তাদের ওপর হামলা হলে বাধ্য হয়েই রাস্তায় নামতে হবে। তবে এস ইউ সি এই যে তরফেও অভিযোগ তোলা হয় যে এই আক্রমণ শুধু রাজনৈতিক কারণেই আক্রমণ নয় এর পিছনে পুরোনো শ্রেণী বিদ্বেষও কাজ করছে ।তাদের অভিযোগ রাজ্যের প্রায় সর্বত্রই এই ‘মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলে’ হামলাভাঙচুরের ঘটনা ঘটে চলেছে।কারণ শাসক বিজেপি ফ্যাসিস্ট মানসিকতার হওয়াতেই মার্ক্সকে আদর্শের সমর্থক রাজনৈতিক দলগুলিকে শত্রু হিসেবে দেখে তার বিরোধিতা করে চলেছে। এসইউসিআই-এর আরও অভিযোগ কমিউনিস্ট বইই নয় ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে স্টলে থাকা বিদ্যাসাগর, ক্ষুদিরাম এবং শিবদাস ঘোষের চিন্তাসম্বলিত বইও। বৃহস্পতিবার শুধু কলকাতা নয় পাশের শহরতলীর বীজপুর, নৈহাটি, নোয়াপাড়া, পলতায় সিপিএমের বুকস্টল ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে । তিনটি ঘটনার পিছনেই বিজেপিকে দায়ী করেছে বাম নেতৃত্ব। শুক্রবার ষষ্ঠীতে কলকাতার একাধিক জায়গায় সিপিএমের বুকস্টলে হামলাহয়। ট্যাংরার কামারডাঙায় একটি পুজোমণ্ডপের সামনে এসইউসিআই-এর বুকস্টলে অতর্কিত আক্রমণ হয় বলে লিখিত বিবৃতিতে জানিয়েছে দলের এস ইউ সি আই এর রাজ্য কমিটি।

Scroll to Top