৩৬৫ দিন। দুষ্কৃতিদের মারে গুরুতর জখম হলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। শনিবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্বনাথের। রড লাঠি বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। কোনো রকমে প্রাণে বাঁচলেও তার মাথায় চোখে গুরুতর চোট লেগেছে। তৃণমূল – এ (মমতা) সূত্রে খবর, হামলার ঘটনা ঘটে জয়নগর থানার মনসাতলা এবং গৌড়বেড়িয়া হাট এলাকায়। প্রথমে বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়। তাতে গাড়ির কাঁচ ভাঙে। গাড়ি না দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছে দেখে এরপর দুষ্কৃতিরা গাড়ির সামনে চলে আসে। গাড়ির চালক গাড়ি থামাতে বাধ্য হন। আর গাড়ি থামতেই বিধায়ককে গাড়ি থেকে টেনে বের করে করার চেষ্টা হয়। বিশ্বনাথের কথায়, দুষ্কৃতিরা বলে, ‘মমতা তৃণমূল করছিস? শ্মশানে পাঠিয়ে দেব’। এরপরেই তাকে মারতে থাকে তারা। কোনও রকমে গাড়ি নিয়ে পালান তিনি। বিশ্বনাথের অভিযোগ যারা হামলা চালিয়েছে প্রত্যেকে বিজেপির গুন্ডা। বিনা প্ররোচনায় তার ওপর হামলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, বিজেপির কেউ এই ঘটনায় যুক্ত নয়। তৃণমূলের নিজেদের লড়াইয়ে এই হামলা হয়েছে। বিজেপি এই ঘটনা সমর্থন করে না। তবে এলাকায় মানুষের ক্ষোভ আছে। পুলিশ জানাচ্ছে, ঘটনার তদন্ত চলছে। কারা হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে।
দুষ্কৃতিদের মারে গুরুতর জখম হলেন জয়নগরের তৃণমূল বিধায়ক
- khabar365din
- October 10, 2026
- 4:48 pm
- No Comments




